চবিতে পুলিশের সাথে ছাত্রলীগের সংঘর্ষ
বৈশাখী নিউজ ডেস্ক: বহিষ্কৃত এক ছাত্রলীগ কর্মীকে পরীক্ষা দেয়ার অনুমতি না দেয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে ছাত্রলীগের একাংশের নেতাকর্মীরা। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সমাজ বিজ্ঞান অনুষদের কেন্দ্রীয় পরীক্ষা কেন্দ্রের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে। ছাত্রলীগের এ অংশটি নগর মেয়র ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছিরের অনুসারী হিসেবে পরিচিত।
সংঘর্ষের সময় পুলিশ ব্যাপক লাঠিচার্জ করে। এর আগে মঙ্লবার বিকেলে চট্টগ্রামের কাজীর দেউড়িতে সুইমিংপুল নির্মাণকে কেন্দ্র করে ছাত্রলীগ নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে পুলিশসহ ১৫ জন আহত হন। এ ঘটনায় মহানগর ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে আসামি করে দুটি মামলা হয়েছে।
স্থানীয় ও বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, এ বছর ছাত্রলীগের উপ-ক্রীড়া সম্পাদক মাহবুবুর শাহরিয়ার শাহীনকে কুপিয়ে আহত করার অভিযোগে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী ও ছাত্রলীগ কর্মী আবদুল্লাহ আল কায়সার শাকিলকে দুই বছরের জন্য বহিষ্কার করে প্রশাসন।
এ ঘটনার জেরে বৃহষ্পতিবার গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ৪র্থ বর্ষের ৪০১ নং কোর্সের পরীক্ষা দিতে ছাত্রলীগ কর্মীদের বাঁধার শিকার হয় শিক্ষার্থীরা।
এ বিষয়ে পরীক্ষা কমিটির চেয়ারম্যান মুহাম্মদ জাকারিয়া বলেন, অনাকাঙ্ক্ষিত ঘটনার জেরে এখনো পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত হয়নি।
Related News
বিশ্ব স্ট্রোক দিবসে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের র্যালি
বৈশাখী নিউজ ডেস্ক: বন্দরনগরীর সর্ববৃহৎ হাসপাতাল এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম বিশ্ব স্ট্রোক দিবস ২০২৬ উপলক্ষে বৃহস্পতিবারRead More
সীতাকুণ্ডে বাস-লরির সংঘর্ষে নিহত ৫
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসের সঙ্গে লরির সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এRead More



Comments are Closed