Main Menu

বালাগঞ্জে বিএনপি’র কর্মসূচিতে পুলিশী হামলার নিন্দা জানিয়েছেন লুনা

বৈশাখী নিউজ ২৪ ডটকম: বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, জননেতা এম ইলিয়াস আলীর সহধর্মিনী মিসেস তাহসিনা রুশদীর লুনা গত সোমবার বালাগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের পূর্ব নির্ধারিত কর্মসূচিতে পুলিশী হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
বুধবার এক প্রতিবাদ লিপিতে তিনি বলেন, শান্তিপূর্ণ কর্মসূচী চলাকালে এ ধরণের ন্যাক্কারজনক হামলা অত্যন্ত দুঃখজনক। এটা মেনে নেয়া যায় না।
তিনি বলেন, দেশে আজ গণতন্ত্র নেই, সর্বত্র চলছে একদলীয় শাসন। মানুষ আজ তার গণতান্ত্রিক অধিকার, রাষ্ট্রীয় অধিকার, মৌলিক অধিকার সহ সকল ধরণের অধিকার হতে বঞ্চিত।
তিনি বালাগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান বিএনপি নেতা আব্দুল মোমিন সহ পুলিশী হামলায় আহত সকল নেতাকর্মীর সুস্থতা কামনা করে করেন। -বিজ্ঞপ্তি

Share





Related News

Comments are Closed