মনু রেলষ্টেশন পূণরায় চালুর দাবীতে মানববন্ধন
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: সিলেট-আখাউড়া রেল সেকশনের মৌলভীবাজারের কুলাউড়ার মনু রেলষ্টেশন পূনরায় চালুর দাবীতে মনু রেলষ্টেশন এলাকায় এলাকাবাসীর উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন কর্মসুচী পালন করার সময় সিলেট থেকে ছেড়ে আসা ডেমু ট্রেনটি ৫ মিনিটি যাত্রা বিরতি থাকলেও এলাকার জনগন আরও ৫ মিনিটি আটকে রেখে মানববন্ধন কর্মসুচী পালন করেন।
এ সময় উপস্থিত ছিলেন ১০ নং হাজীপুর ইউনিয়নের চেয়ারম্যান সাংবাদিক আব্দুল বাছিত বাচ্চু, রেলওয়ে ষ্টেশন পুনরায় চালু বাস্তবায়ন কমিটির আহবায়ক আহমদুর রহমান নোমান, সমাজসেবক রেজাউর রহমান চৌধুরী, সাংবাদিক নুরুল মোহাইমীন মিল্টন, জয়নাল আবেদীন, ফখর উদ্দিন, জদিদ হায়দার চৌধুরী, ফারুক আহমদ পান্না, ডাঃ মঈন উদ্দিন আহমদ, ইউপি সদস্য শেখ আব্দুর রউফ, ইউপি সদস্য সাদেক আলী প্রমুখ।
মানববন্ধনে বক্তারা অবিলম্বে মনু রেল ষ্টেশন পূনরায় চালু সহ আরও ৫টি দাবী জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে। দাবী না মানলে আন্দোলনের কর্মসুচী ঘোষনা করা হবে বলে বক্তারা জানান ।
Related News
মৌলভীবাজারে পানিতে ডুবে ২ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের জুড়ীতে বরশি দিয়ে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে দুই শিশু শিক্ষার্থীরRead More
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More



Comments are Closed