কুমিল্লার মেয়র সাক্কুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
বৈশাখী নিউজ ডেস্ক: অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের মামলায় কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) মেয়র মনিরুল হক সাক্কুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। সেই সঙ্গে তার স্থাবর ও অস্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ দেওয়া হয়েছে। ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা মঙ্গলবার সকালে এ নির্দেশ দেন। দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ৩০ মার্চ অনুষ্ঠিত কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন দ্বিতীয়বারের মতো নগরপিতা নির্বাচিত হন সাক্কু। তার নিকটতম প্রতিদ্বন্দ্রী ছিলেন নৌকা প্রতীকের আনজুম সুলতানা। কুমিল্লা সিটি করপোরেশন গঠনের পর প্রথম নির্বাচনে ২০১২ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাক্কু মেয়র নির্বাচিত হন। তখন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী কুমিল্লার প্রবীণ নেতা আফজল খানকে বিপুল ভোটের ব্যবধানে তিনি পরাজিত করেন। এবারের নির্বাচনে সেই আফজাল খানের মেয়ে আনজুম সুলতানা সীমাকে পরাজিত করেন তিনি।
২০০৮ সালের দুর্নীতি ও সম্পদ গোপনের অভিযোগে তার বিরুদ্ধে মামলা করেছিল দুদক। মঙ্গলবার এ মামলায় মেয়র সাক্কুকে গ্রেপ্তারের নির্দেশ দেন আদালত।
Related News
কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪Read More
চট্টগ্রামে ভবন ভাড়া নিয়ে ক্যাসিনো ব্যবসা, পাঁচ দেশের ৬৩ বিদেশি নাগরিক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন পশ্চিম জালালাবাদ এলাকায় একটি আটতলা ভবনজুড়ে অবৈধ ক্যাসিনোRead More



Comments are Closed