পিডিবি বিদ্যুৎ গ্রাহক স্বার্থ সংরক্ষণ কমিটির স্মারকলিপি
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের কুমারগাঁওয়ে পিডিবির অধীন চারটি এলাকার প্রায় ১৫ হাজার গ্রাহকদের পল্লী বিদ্যুতের অধীনে নেওয়ার সিদ্ধান্ত প্রত্যাহারের দাবীতে অর্থমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে স্মারকলিপি পেশ করেছেন পিডিবি বিদ্যুৎ গ্রাহক স্বার্থ সংরক্ষণ কমিটির নেতৃবৃন্দ। রোববার বিকেল ৫টায় সচিবালয়ে সিলেট-১ আসনের সংসদ সদস্য ও অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের দপ্তরে সৌজন্য সাক্ষাৎ শেষে স্মারকলিপি প্রদান করেন নেতৃবৃন্দ।
সাক্ষাতকালে পিডিবি বিদ্যুৎ গ্রাহক স্বার্থ সংরক্ষণ কমিটির নেতৃবৃন্দ অর্থমন্ত্রীকে বিষয়টি বিস্তারিত অবহিত করেন। অর্থমন্ত্রী এসময় বিষয়টি গুরুত্বের সাথে অবহিত হয়ে নেতৃবৃন্দকে এ ব্যাপারে কার্যকর পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থানীয় প্রতিনিধি রাষ্ট্রদূত ড. এ কে আবদুল মোমেন, পিডিবি বিদ্যুৎ গ্রাহক স্বার্থ সংরক্ষণ কমিটির আহবায়ক ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অধ্যক্ষ সুজাত আলী রফিক, সিলেট সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর ও জেলা যুবলীগের সাবেক সভাপতি জগদীশ দাশ, কমিটির সদস্য সচিব ও সিলেট জজ কোর্টের এপিপি অ্যাডভোকেট নূরে আলম সিরাজী, যুগ্ম আহবায়ক আমির উদ্দিন আহমদ, মোগলগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হিরণ মিয়া ও বাংলাদেশ সংবাদ সংস্থার সিলেট ব্যুরোপ্রধান মকসুদ আহমদ মকসুদ।
উল্লেখ্য, সিলেটের কুমারগাঁওয়ে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) টুকেরবাজার বিদ্যুৎ ফিডার থেকে মহানগরের জালালাবাদ থানা এলাকার টুকেরবাজার, কান্দিগাঁও, মোগলগাঁও, লামাকাজী ও বিমানবন্দর থানার খাদিমনগরের একাংশে বিদ্যুৎ সরববরাহ হচ্ছিল। এসব এলাকায় প্রায় ১৫ হাজার বিদ্যুতের গ্রাহক রয়েছে। সম্প্রতি পিডিবি তাদের পল্লী বিদ্যুতের অধীন করার সিদ্ধান্ত নেয়। এ সিদ্ধান্ত কার্যকর হলে মহানগরের এলাকা হওয়ার পরও বিদ্যুৎ সরবরাহে গ্রাম এলাকার সুবিধা ভোগ করতে হবে এ অভিযোগ তুলে স্থানীয় লোকজন ‘পিডিবি বিদ্যুৎ গ্রাহক স্বার্থ সংরক্ষণ কমিটি’ গঠন করে বিভিন্ন আন্দোলন কর্মসূচী করে আসছে।
Related News
সিলেটের তামাবিল হাইওয়ে পুলিশের চার সদস্যকে সাময়িক বরখাস্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে চোরাচালানবিরোধী অভিযানে পর্যটকদের হয়রানি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সিলেট হাইওয়েRead More
ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতাভিত্তিক শিক্ষায় গড়ে তুলতে হবে : এমপি লুনা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, একটি শিক্ষিত ওRead More



Comments are Closed