Main Menu

হাওড় অঞ্চলের মানুষের ক্ষতিপূরণের দাবিতে শাবিতে মানববন্ধন

শাবি প্রতিনিধি : “বাঁচাও কৃষক-বাঁচাও দেশ” স্লোগানকে সামনে রেখে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে সুনামগঞ্জ, নেত্রকোনা ও কিশোরগঞ্জ (সুনেক) হাওড়বাসী ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে হাওড় অঞ্চলের বন্যায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ ও বেড়িবাঁধের স্থায়ী সমাধানের দাবি তোলা হয়।
এসময় উপস্থিত ছিলেন, শাবি শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি এম এ রাকিব, শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মৃন্ময় দাস ঝোটন, শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদক মনির হোসেন, ছাতকের মনির উদ্দিন এবং ওলি রহমান আলেক প্রমূখ। এছাড়া উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, পেশাজিবী, কৃষক, দিন মজুর সহ নানা পেশার মানুষ।
মানববন্ধনে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি ও সুনেক হাওড়বাসীর সমন্বয়ক এম এ রাকিব।

Share





Related News

Comments are Closed