Main Menu

জকিগঞ্জের বিরশ্রী ইউপিতে আব্দুস সালাম বিজয়ী

জকিগঞ্জ প্রতিনিধি : সিলেটের জকিগঞ্জ উপজেলার বিরশ্রী ইউনিয়নের উপ-নির্বাচনে স্বতন্ত্রপ্রার্থী ও সাবেক চেয়ারম্যান আব্দুস সালাম চৌধুরী পানু ৫৩৩৪ ভোট পেয়ে বেসরকারীভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগের আব্দুস সাত্তার পেয়েছেন ৫০৮৬ ভোট।
রোববার সকাল ৮ টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে শেষ হয় বিকেল ৪টায়। পরে গণনা শেষে বেসরকারি ভাবে বিজয়ী ঘোষণা করা হয় আব্দুস সালাম চৌধুরী পানুকে।

Share





Related News

Comments are Closed