Main Menu

সিলেট ভ্যালীর ২২টি চা বাগান শ্রমিকদের আলোচনা সভা

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সকল চা-শ্রমিকদের সমান মজুরী ও মাসিক বেতন-ভাতা সহ বিভিন্ন দাবী আদায়ে ‘উত্তর সিলেট ভ্যালীর ২২টি চা বাগানের সর্দার ও জোগালী সর্দারদের আলোচনা সভা’ অনুষ্ঠিত হয়ছে। ১৬ এপ্রিল রোববার সিলেট সদর উপজেলার খাদিম চা-বাগানের দূর্গা মন্দিরে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের উত্তর ভ্যালীর সভাপতি রাজু গোয়ালা বলেন, চা শিল্পে নিয়োজিত কোন রকমের বৈষম্য না রেখে সকল শ্রমিকদের সমান মজুরী ও সাপ্তাহিক মজুরী প্রাপ্ত শ্রমিকদের দৈনিক ২৩০টাকা হারে প্রদান, মাতৃকালিন ছুটি, ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা, কাজের পদবী নিশ্চিত, প্রাথমিক মাসিক বেতন ১২ হাজার টাকা, রেশন সহ ২০ দফা দাবী মেনে নিয়ে চা বগানের প্রতিটি শ্রমিকদের মূল্যায়ন করতে হবে।
২২ চা বাগান শ্রমিকদের আয়োজিত আলোচনা সভায় খাদিম চা বাগান সভাপতি সবুজ তাঁতীর সভাপতিত্বে ও মোহন লাল কর্মকার এবং সুকান্ত চাষার পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক সভাপতি শ্রীবাস মাহালী, সাবেম মেম্বার বরজান চা কারখানার দুলন কর্মকার দুলু, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সহ সভাপতি কল্পনা রানী নায়েক, হিলুয়া ছড়ার সর্দার বিমল গঞ্জু, কেওয়া ছড়ার রতিলাল কালুয়ার, জাফলং চা বাগানের নিরঞ্জন গোয়ালা, লালাখাল চা বাগানের গোবিন বুনার্জী, বরজান চা কারখানার প্রদীপ ছত্রী, জয়রাম কুলী, অজিত গোয়ালা। বিজ্ঞপ্তি।

Share





Related News

Comments are Closed