আজ ইস্টার সানডে
বৈশাখী নিউজ ডেস্ক: আজ শুভ ইস্টার সানডে। খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। ক্রুশবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করার পর এই দিনে খ্রিস্টধর্মের প্রবর্তক যিশুখ্রিস্ট পুনরুত্থিত হয়েছিলেন। সারা বিশ্বের মতো বাংলাদেশের খ্রিস্টান সম্প্রদায়ও দিনটি যথাযথ ধর্মীয় মর্যাদায় উদযাপন করছে।
দিবসটি উপলক্ষে প্রতিটি চার্চ (গির্জা) অপরূপ সাজে সাজানো হয়েছে। সকাল থেকেই দেশের সব চার্চেই বিশেষ খ্রিস্টযোগ ও প্রার্থনা সভা অনুষ্ঠিত হবে। প্রার্থনা অনুষ্ঠান ছাড়াও বিভিন্ন খ্রিস্টীয় সামাজিক, ধর্মীয় ও সাংস্কৃতিক সংগঠন এ বিশেষ দিনটি পালনের জন্য নানা কর্মসূচি হাতে নিয়েছে।
সারা বিশ্বের খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব হল ইস্টার সানডে। খ্রিস্টধর্মের প্রবর্তক যিশুখ্রিস্টকে বিপথগামী ইহুদি শাসকগোষ্ঠী তাদের কুসংস্কারাচ্ছন্ন শাসন ব্যবস্থা অক্ষুন্ন রাখার স্বার্থে ক্রুশবিদ্ধ করে হত্যা করেছিল।
মৃত্যুর তৃতীয় দিবস রোববারে পুনরুত্থিত হয়েছিলেন যিশুখ্রিস্ট। পুনরুত্থানের ওই রোববারটি ইস্টার সানডে হিসেবে পরিচিত।
Related News
বিদ্যুৎ নিয়ে সব জেলা পরিষদকে সরকারের নির্দেশনা
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের প্রতিটি জেলা পরিষদের নিজস্ব স্থাপনায় আগামী ২০২৭ সালের জানুয়ারির মধ্যে ছাদভিত্তিকRead More
প্রেসক্রিপশন ছাড়া বিক্রি করা যাবে না অ্যান্টিবায়োটিক
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি সম্পূর্ণভাবে বন্ধ করতে কঠোর মনিটরিং ব্যবস্থা জোরদারRead More



Comments are Closed