পরকিয়ার জেরে স্বামী খুনের ঘটনায় স্ত্রী গ্রেফতার
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের হরিণাকুন্ডুু উপজেলার তাহেরহুদা ইউনিয়নের গোপিনাথপুর গ্রামে গত ১২ এপ্রিল কৃষক মুকুল হত্যাকান্ডের জট খুলতে শুরু করেছে। নিহতের স্ত্রীর পরকীয়ার ঘটনায় এ হত্যাকান্ড সংঘটিত হতে পারে বলে ধারনা করছে পুলিশ ও গ্রামবাসী।
এদিকে এ ঘটনায় নিহতের মা আছিরন খাতুন বাদী হয়ে ছেলের স্ত্রী ও তার প্রেমিক আলমগীর হোসেনকে এজাহার নামীয় আসামি করে অজ্ঞাতনামা আরো ৩/৪ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেছেন। পুলিশ এ মামলায় নিহতের স্ত্রী ফিরোজা খাতুনকে গ্রেফতার করেছে। পলাতক রয়েছে তার প্রেমিক আলমগীর হোসেন।
হরিণাকুন্ডুু থানার ওসি মাহাতাব উদ্দীন জানান, গত ৫ এপ্রিল রাতে বাড়ি থেকে কৃষক মুকুল নিখোজ হয়। নিখোজের ৮দিন পর গত ১২ এপ্রিল বিকালে গ্রাম বাসীর মাধ্যমে খবর পেয়ে ওই গ্রামের মাঠের একটি গর্তের মধ্যে থেকে তার গলিত লাশ উদ্ধার করা হয়।
এ দিকে এ হত্যাকান্ড নিয়ে প্রাথমিকভাবে পুলিশ একাধিক বিষয়ে তদন্ত শুরু করলেও মামলা দায়ের ও নিহতের স্ত্রীকে গ্রেফতারের পর থেকেই জট খুলতে শুরু করে এ হত্যাকান্ডের। স্ত্রীর পরকিয়ার কারনে এ হত্যাকান্ড বলে ধারনা করছে পুলিশ ও গ্রামবাসী। দ্রত মামলার এজাহারভুক্ত আসামী আলমগীরসহ প্রকৃত দোষীদের গ্রেফতার করে এ হত্যাকান্ডের মুল রহস্য উদঘাটন করা হবে বলে মামলার তদন্তকারী র্কমর্কতা জানান।
Related News
খুলনা বিশ্ববিদ্যালয়ে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: খুলনা বিশ্ববিদ্যালয়ে চুরির অভিযোগে আজমল নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।Read More
সাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে ২ স্কুলশিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১২টারRead More



Comments are Closed