হরিণাকুন্ডুতে বিষপানে এইচএসসি পরীক্ষার্থীর আত্নহত্যা
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের হরিণাকুন্ডুু উপজেলার জোড়াদহ কলেজের এইচএসসি পরীক্ষার্থী সাগর হল থেকে বহিস্কৃত হওয়ার পর ১৪ এপ্রিল শুক্রবার রাতে অভিমানে বিষপানে আত্মহত্যা করেছে। নিহত সাগর উপজেলার ভায়না ইউনিয়নের লক্ষিপুর গ্রামের ছায়েম আলীর ছেলে ও স্থানীয় জোড়াদহ কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র। সে চলতি বছর এইচএসসি পরীক্ষাথী হিসাবে সরকারী লালনশাহ কলেজ কেন্দ্রে ইংরেজি ২য় পত্রের পরীক্ষা চলাকালে গত ৮ এপ্রিল অসৎ উপায় অবলম্বনের দায়ে হল থেকে বহিস্কৃত হয়।
এদিকে বহিস্কৃত হওয়ার পর থেকেই পরিবারের লোকজন, বন্ধুবান্ধব ও এলাকাবাসির নানা কথায় নিজেকে সমাজ থেকে লুকিয়ে রেখেছিলো সাগর। অভিমানে সে ঘর থেকে বের হত না বলে পরিবারের লোকজন জানায়। এরই মধ্যে শুক্রবার রাতের কোনো এক সময় সে বিষপানে আত্মহত্যা করে বলে তার পরিবারের লোকজন জানান। সাগরের মৃত্যুতে তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। এ ঘটনায় হরিণাকুন্ড থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলে ওসি মাহাতাব উদ্দিন জানান।
Related News
খুলনা বিশ্ববিদ্যালয়ে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: খুলনা বিশ্ববিদ্যালয়ে চুরির অভিযোগে আজমল নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।Read More
সাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে ২ স্কুলশিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১২টারRead More



Comments are Closed