Main Menu

গোলাপগঞ্জে ছেলের দায়ের কোপে মা খুন

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় ছেলের দায়ের কোপে মা হাওয়ারুন নেছা (৭৫) নিহত হয়েছেন। বুধবার ভোর সাড়ে ৫টায় উপজেলার ঢাকাদক্ষিণ ইউপির দক্ষিণ বারকোট গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, মৃত তখলিছ আলীর ছোট ছেলে রুবেল আহমদ (২৪) ভোরে তার নিজ বাড়িতে মা হাওয়ারুন নেছাকে দা দিয়ে মাথায় দুটি কোপ দিয়ে পালিয়ে যায়। মায়ের চিৎকারে বড় ছেলে মনাই মিয়া এসে মায়ের শরীরে রক্ত দেখে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মায়ের মৃত্যু হয়।
মনাই মিয়া জানান- তার মা দীর্ঘদিন থেকে অসুস্থ ছিলেন। তার ভাই রুবেল মানসিক রোগী এবং সে দীর্ঘদিন থেকে নিখোঁজ ছিল। হঠাৎ দু’একদিন ধরে বাড়িতে আসা যাওয়া করে। মা ফজরের নামাজ পড়ে ঘরের বারান্দায় বসে থাকা অবস্থায় রুবেল তার মায়ের মাথায় দা দিয়ে আঘাত করে।
খবর পেয়ে গোলাপগঞ্জ মডেল থানার এসআই মাহবুবুল আলম লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
এদিকে বিকেল ৪টায় সিলেট জকিগঞ্জ সড়কের বাইপাস থেকে সাধারণ জনতা হত্যাকারী রুবেলকে আটক করে পুলিশের কাছে সোর্পদ করে।
গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ একেএম ফজলুল হক শিবলী ঘটনাস্থল পরিদর্শন করেন। এ রিপোর্ট লিখা পর্যন্ত এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

Share





Related News

Comments are Closed