খালেদা জিয়ার বেয়াইনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
বৈশাখী নিউজ ডেস্ক : সম্পদের হিসাব না দেওয়ার মামলায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিয়্ইনের সৈয়দা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন আদালত।
আজ বুধবার ঢাকার মহানগর দায়রা জজ মো. কামরুল হোসেন মোল্লা এই আদেশ দেন।
পরে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মীর আহমেদ আলী সাংবাদিকদের জানান, এই মামলায় দুদকের দেওয়া অভিযোগপত্র আদালত আমলে নিয়েছেন। আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন।
২০১৪ সালের ৩০ জানুয়ারি রাজধানীর রমনা থানায় ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে এই মামলা করে দুদক। সম্পদ বিবরণী জমা দেওয়ার নোটিশ জারি করার পর নির্দিষ্ট সময়ে দুদককে হিসাব না দেওয়ায় এ মামলা করা হয়। মামলার তদন্ত শেষে ২০১৬ সালের ১৯ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দেয় দুদক।
Related News
সিলেটে সাবেক মেয়র কামরান হত্যাচেষ্টা মামলা থেকে ৭০ বিএনপি নেতাকর্মী খালাস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি মরহুম বদরউদ্দিন আহমদRead More
মৌলভীবাজারে ৪ হত্যা মামলার রায়, ১০ জনের মৃত্যুদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারে পৃথক চারটি হত্যা মামলায় গত দুই মাসে ১০ আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেনRead More



Comments are Closed