Main Menu

শাবিতে ছাত্রীকে যৌন হয়রানীর ঘটনায় মামলা

বৈশাখী নিউজ ২৪ ডটকম: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বেড়াতে যাওয়া স্কুল ছাত্রীকে যৌন নির্যাতনের ঘটনায় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সভাপতিসহ তিনজনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করা হয়েছে। বুধবার সিলেট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে মামলাটি দায়ের করেন ওই ছাত্রীর মা মাহমুদা বেগম।
মামলায় আসামী করা হয়েছে শাবির সমাজকর্ম বিভাগের ২য় বর্ষের প্রথম সেমিস্টারের ছাত্র ও ছাত্রলীগ কর্মী মাহমুদুল হাসান রুদ্র, পরিসংখ্যান ২য় বর্ষের ১ম সেমিস্টারের ছাত্র সাজ্জাদ বাপ্পী ও শাবি ছাত্রলীগের সভাপতি সঞ্জীবন চক্রবর্তী পার্থকে। মামলায় অজ্ঞাত আরো ৪/৫জন আসামী রয়েছেন।
বাদি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মসরুর চৌধুরী শওকত মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, গত শনিবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সদ্য এস এস সি পরিক্ষার্থী এক কিশোরী তার ভাইয়ের সাথে বেড়াতে গেলে ছাত্রলীগের কর্মীরা তাকে উত্ত্যক্ত করে। এসময় কিশোরীর মুখে সিগারেটের ধোয়া ও ছাত্রীর ভাইকে মারধর করে উত্যক্তকারী ছাত্রলীগ কর্মীরা। তাৎক্ষনিক বিষয়টি শাবি প্রেসকøাব সাধারণ সম্পাদক ও সকালের খবর শাবি প্রতিনিধি জানলে তারা প্রতিবাদ করেন। এতে ক্ষিপ্ত হয়ে দুই সাংবাদিকের উপরও হামলা চালায় এবং তারা শাবি ছাত্রলীগ সভাপতি সঞ্জীবন চক্রবর্তী পার্থর অনুসারী বলে শাসায়। পরে শাবির ছাত্রলীগ সভাপতি বিষয়টি কিছু করার নেই বলে উড়িয়ে দেন। পরে শাবির যুগ্ম সাধারণ সম্পাদক মৃন্ম দাশ ঝুটনও সামাজিক যোগাযোগ মাধ্যমে সংঘাত তৈরীর হুমকি প্রদান করে।

Share





Related News

Comments are Closed