সিকৃবিতে জাঁকজমক ভাবে ফিশারিজ কার্নিভালের উদ্বোধন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদীয় ছাত্রসমিতির আয়োজনে বুধবার সকালে জাঁকজমক পূর্ণতায় উদ্বোধন হয় ফিশারিজ কার্নিভালের। সকাল ৯ টায় বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদ ভবন প্রাঙ্গন থেকে বর্ণাঢ্য এক শোভাযাত্রা বের হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে। মাৎস্যবিজ্ঞান অনুষদীয় ছাত্রসমিতি’র সাধারণ সম্পাদক ছাদেকুল আমান ভূঁইয়ার সঞ্চালনায় ও ফিশারিজ কার্নিভাল কমিটির আহবায়ক প্রফেসর ড. মৃত্যুঞ্জয় কুন্ডুর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য্য প্রফেসর ড. মোঃ গোলাম শাহী আলম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ শাহাব উদ্দিন, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তর পরিচালক ও সাবেক ডিন প্রফেসর ড. মোঃ মতিয়ার রহমান হাওলাদার, অনুষদীয় ছাত্রসমিতির সহসভাপতি শাহ মোঃ মোয়াজ্জেম। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রক্টর প্রফেসর ড. মৃত্যুঞ্জয় বিশ্বাস ও বিভিন্ন অনুষদীয় ডিন। প্রধান অতিথি উপাচার্য্য প্রফেসর ড. মোঃ গোলাম শাহী আলম তার বক্তব্যে বলেন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদ আগামী দিনে দেশের মৎস্যখাতকে পরিচালনা করবে। এজন্য দরকার প্রয়োজনীয় পদক্ষেপ ও গবেষণা কার্যক্রম। তিনি শিক্ষক ও শিক্ষার্থী সবার উদ্দেশ্যে গবেষনাকার্যে বিশেষ গুরুত্ব দিতে অনুরোধ জানান। ফিশারিজ কার্নিভালের দ্বিতীয় পর্বে প্রীতি ফুটবল ম্যাচ ও বুধবার সন্ধ্যায় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের বৈশাখী চত্বরে শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদীয় ছাত্রসমিতি প্রতিবছর নিয়মিতভাবে অনুষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে দিনব্যাপী ফিশারিজ কার্নিভালের আয়োজন করে।
Related News
জকিগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে প্রবাসী হোসেন আহমদের বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতRead More
গোয়াইনঘাটে যৌথ অভিযানে ৮ ড্রেজার মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে ইজারাবহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনাRead More



Comments are Closed