Main Menu

হামলার ঘটনায় জড়িতদের স্থায়ী বহিষ্কার করা হবে: ছাত্রলীগ সভাপতি

শাবি প্রতিনিধি : বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের সভাপতি সাইফুর রহমান সোহাগ বলেছেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের উপর হামলার ঘটনায় যারা জড়িত তাদেরকে চিহ্নিত করে স্থায়ী বহিষ্কার করা হবে।
রবিবার বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি নিয়ে ছাত্রলীগের সভাপতির সাথে যোগাযোগ করা হলে তিনি একথা বলেন। তিনি আরও জানান, বিষয়টি শুনেছি। যারা এসবের সঙ্গে জড়িত তাদের সকলের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে, লাঞ্ছনার শিকার ওই ছাত্রী বিশ^বিদ্যালয় প্রশাসন বরাবর লিখিত অভিযোগ করেছেন। শাবি ছাত্রলীগের সভাপতি সঞ্জীবন চক্রবর্তী পার্থ নির্দেশে তার কর্মীদের হামলায় আহত ডেইলী অবজারভারের সিলেট প্রতিনিধি ও শাবি প্রেসক্লাবে সাধারণ সম্পাদক সরদার আব্বাস আলী এবং দৈনিক সকালের খবরের শাবি প্রতিনিধি ও প্রেসক্লাবের সহ-সভাপতি আলাদাভাবে প্রক্টর বরাবর দুইটি লিখিত অভিযোগও করেন।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. ইলিয়াস উদ্দিন বিশ্বাসের উপস্থিতিতে এক জরুরি বৈঠকে যৌন হয়রানি ও সাংবাদিকের উপর হামলার ঘটনায় রবিবার বিকালে তদন্ত কমিটি গঠন করেছে শাবি প্রশাসন।

Share





Related News

Comments are Closed