সিলেটে ছাত্রলীগ নেতা শাহীন আলীর ২০দিনের জেল
বিশেষ প্রতিনিধি: সিলেটের দক্ষিণ সুরমায় এইচএসসি পরীক্ষা কেন্দ্রে অবৈধভাবে প্রবেশের চেষ্টাকালে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলীকে গ্রেফতার করেছে পুলিশ। পরে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট তাকে ২০ দিনের কারাদন্ড দিয়েছেন। শনিবার দুপুরে এ ঘটনা ঘটে।
দক্ষিণ সুরমা থানার ওসি হারুনুর রশীদ জানান- শনিবার দক্ষিণ সুরমা কলেজ পরীক্ষা কেন্দ্রের ভেতরে প্রবেশের চেষ্টা করেন শাহীন আলী। তিনি কেন্দ্রের ভেতরে প্রবেশের চেষ্টাকালে পুলিশ তাকে বাধা প্রদান করেন। শাহীন পুলিশ ও কলেজ কর্তৃপক্ষের সাথে দুর্ব্যবহার করেন। এসময় পুলিশ তাকে আটক করে।
পরে শাহীন আলীকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহেদ মোস্তফা ২০ দিনের কারাদন্ডের নির্দেশ দেন।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed