ব্যাংকক-কলকাতা রুটে ফ্লাইট চালু করছে ইউএস-বাংলা এয়ারলাইন্স
বৈশাখী নিউজ ২৪ ডটকম: ইউএস-বাংলা এয়ারলাইন্স আগামী ৩ মে চট্টগ্রাম ও ঢাকা থেকে ব্যাংকক এবং ১৩ এপ্রিল থেকে চট্টগ্রাম-কলকাতা রুটে ফ্লাইট শুরু করতে যাচ্ছে। প্রতিষ্ঠার মাত্র দু’বছরের মধ্যে ঢাকা-কাঠমান্ডু রুটে ফ্লাইট পরিচালনার মাধ্যমে আন্তর্জাতিক পরিমন্ডলে যাত্রা শুরু করে ইউএস-বাংলা। বর্তমানে কাঠমান্ডু ছাড়াও কলকাতা, মাস্কাট, কুয়ালালামপুর ও সিঙ্গাপুর রুটে ফ্লাইট পরিচালনা করছে।
আগামী ৩ মে থেকে সপ্তাহের সোম, বুধ, শুক্র ও শনিবার চারদিন বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে চট্টগ্রাম থেকে সকাল ৮টায় এবং ঢাকা থেকে সকাল ৯টা ৪০ মিনিটে ব্যাংককের উদ্দেশ্যে ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট ছেড়ে যাবে এবং ব্যাংককের স্থানীয় সময় দুপুর ১টা ১০মিনিটে পৌঁছাবে এবং দুপুর ২টা ১০মিনিটে ব্যাংকক থেকে চট্টগ্রাম ও ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এবং বিকাল ৩টা ৪০ মিনিটে চট্টগ্রামে এবং বিকাল ৫টা ১০মিনিটে ঢাকায় পৌঁছাবে।
এছাড়া আগামী ১৩ এপ্রিল থেকে প্রতি বৃহস্পতি ও রবিবার সপ্তাহে দু’দিন সকাল ৮টা ৫০মিনিটে চট্টগ্রাম থেকে কলকাতার উদ্দেশ্যে ফ্লাইট ছেড়ে যাবে এবং স্থানীয় সময় সকাল ৯টা ৩০মিনিটে কলকাতায় পৌঁছাবে এবং সকাল ১০টা ১০ মিনিটে কলকাতা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসবে এবং সকাল ১১টা ৫০ মিনিটে চট্টগ্রামে পৌঁছাবে।
ফ্লাইট উদ্বোধন উপলক্ষে ঢাকা থেকে ব্যাংককে সকল প্রকার ট্যাক্স ও সারচার্জসহ নূন্যতম ভাড়া ওয়ান ওয়ে ১৫,৫৯৯ টাকা এবং রিটার্ন ২১,৫০০ টাকা এবং চট্টগ্রাম থেকে ব্যাংককে নূন্যতম ভাড়া ওয়ান ওয়ে ১৬,৯৯৯ টাকা এবং রিটার্ন ২৬,৫৯৯ টাকা নির্ধারন করা হয়েছে। এছাড়া চট্টগ্রাম থেকে কলকাতার ভাড়া ওয়ান ওয়ে ৬,৩৯৯ টাকা এবং রিটার্ন ১২,১৯৯ টাকা নির্ধারন করা হয়েছে।
এশিয়ার অন্যতম গন্তব্য ব্যাংক রুটে ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিতে পেরে ইউএস-বাংলা এয়ারলাইন্স পরিবার অত্যন্ত গর্বিত। খুব শীঘ্রই দোহা, গুয়াংজুহসহ অন্যান্য আন্তর্জাতিক গন্তব্যে ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে।
২০১৪ সালের ১৭ জুলাই দু’টি ড্যাশ৮-কিউ৪০০ এয়ারক্রাফট দিয়ে ফ্লাইট পরিচালনা শুরু করার পর বর্তমানে তিনটি ড্যাশ ৮-কিউ৪০০ এয়ারক্রাফট এবং তিনটি বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফটসহ মোট পাঁচটি এয়ারক্রাফট রয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিমান বহরে। এছাড়া আগামী আগস্ট মাসের মধ্যে আরো একটি বোয়িং ৭৩৭-৮০০ এবং একটি ড্যাশ ৮-কিউ৪০০ ইউএস-বাংলা’র বিমান বহরে যুক্ত করার পরিকল্পনা রয়েছে।
এ বছরের শেষ নাগাদ বহরে বড় এয়ারক্রাফট সংযোজনের মাধ্যমে সৌদি আরবের বিভিন্ন গন্তব্যে ফ্লাইট পরিচালনা শুরু করার পরিকল্পনা রয়েছে।
ইউএস-বাংলা এয়ারলাইন্স যাত্রা শুরু করার পর মাত্র আড়াই বছরে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সেক্টরে ইতিমধ্যে বিশ হাজারের অধিক ফ্লাইট পরিচালনা করেছে, যা বাংলাদেশের এভিয়েশন সেক্টরে একটি মাইল ফলক। প্রতি সপ্তাহে বর্তমানে ২০০টির অধিক ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা। ইউএস-বাংলা এয়ারলাইন্সই একমাত্র বেসরকারী এয়ারলাইন্স, যা বাংলাদেশের প্রতিটি বিমানবন্দরে যাত্রী সাধারনের সেবা দিয়ে যাচ্ছে।
ঢাকা ও চট্টগ্রাম থেকে প্রতিদিন মাস্কাট এবং ঢাকা থেকে প্রতিদিন কলকাতা রুটে বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে ফ্লাইট পরিচালিত হচ্ছে। এছাড়া ঢাকা থেকে সপ্তাহে ছয়দিন কুয়ালালামপুর, চারদিন সিঙ্গাপুর ও তিনদিন কাঠমুন্ডু রুটে ফ্লাইট চলাচল করছে।
এছাড়া প্রতিদিন ঢাকা-চট্টগ্রাম রুটে ৬টি, ঢাকা-কক্সবাজার রুটে ২টি, ঢাকা-যশোর রুটে ২টি, ঢাকা-সৈয়দপুর রুটে ২টি, ঢাকা-সিলেট রুটে ১টি ফ্লাইট পরিচালনা করছে। ঢাকা-বরিশাল ও ঢাকা-রাজশাহী রুটে সপ্তাহে ৩টি করে ফ্লাইট পরিচালনা করছে।
Related News
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে নিজেদের মেয়র প্রার্থীরRead More



Comments are Closed