Main Menu

সিলেটে ট্রাক-অটোরিকসা সংঘর্ষে নিহত ২

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট-তামাবিল সড়কের শাহপরাণ থানাধীন নিপবন এলাকায় ট্রাক-সিএনজি অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৪জন। শনিবার বিকেল সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সিএনজি অটোরিক্সা চালক গোয়াইনঘাট উপজেলার উপরদুমকা গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে বাবুল (৩০) এবং সিলেট নগরীর খুলিয়াটুলা নীলিমা ৪৪ নম্বর বাসার ধীরেন্দ্র মালাকারের ছেলে শংকর মালাকার (১৪)।
এছাড়াও, সড়ক দূর্ঘটনায় আহতরা হলেন- সিলেট নগরীর খুলিয়াপাড়ার লিটন(৩৮), গোয়াইনঘাটের আব্দুর মহল গ্রামের হাফিজ তারেক(২৬) এবং একই গ্রামের বুরহান (২২)। আহত অন্য একজনের পরিচয় জানা যায়নি।
স্থানীয় সূত্র জানায়, শাহপরান থানাধীন নিপবন এলাকায় সিলেট-তামাবিল সড়কে সিলেটগামী একটি মিনি ট্রাকের (সিলেট ড-১১-২২০৫) সঙ্গে বিপরীতগামী একটি সিএনজি অটোরিকশার (সিলেট-থ-১২-৪৩৭৮) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত ও অপর ৪জন আহত হন। হতাহতরা সবাই অটোরিকশায় ছিলেন।
শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল মুন্সি দুজন মারা যাবার বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী হাসপাতালে প্রেরণ করেছে। এ ঘটনায় ট্রাক চালককে আটক ও ট্রাকটি জব্দ করা হয়েছে।

 

 

 

Share





Related News

Comments are Closed