Main Menu

মাশরাফিকে ফিরে আসার দাবিতে সিলেটে মানববন্ধন

বৈশাখী নিউজ ২৪ ডটকম: বিশ্বসেরা ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা বস হঠাৎ করে অবসরে যাওয়ার সিদ্ধান্তে হতবাক হয়েছেন পুরুদেশের ক্রিকেট প্রেমীরা। তাই মাশরাফিকে আবারো ফিরে আনার দাবিতে শুক্রবার বাদ জুমা সিলেট শহরতলী তেমুখিতে মাশরাফি বিন মর্তুজা ফ্যান্স গ্রæপ ও এলাকাবাসীর উদ্যোগে এক মানব বন্ধন ও র‌্যালীর আয়োজন করা হয়।
ক্রিকেট প্রেমি জাকির হোসেন এর সভাপতিত্ব, মকবুল হোসেন ও রিজমান আহমেদ এর যৌথ পরিচালনায় মানব বন্ধন ও রালী পূর্ব প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ক্রিকেট প্রেমী শাবাব রায়হান, আকাশ আহমেদ, আমিন, দিলোয়ার, জামাল রুবেল, পাবেল, আংরহমান, রাসেল কাউছার, সাহেদ, নদী , রতন্দ্র, দিলোয়র জাহান, আব্দুল্লাহ, সাইদ, মোরশেদ, ইব্রাহিম, আবুল হোসেন, সিদ্দিক, আলতাফ, অপু, শাহজাহান, তাবাচ্ছুম তানু, আরিফ, আজহার শাহেদ, রোমান প্রমূখ।

Share





Related News

Comments are Closed