শ্রীমঙ্গল উপজেলা ও পৌর যুবলীগের সম্মেলন স্থগিত
শ্রীমঙ্গল প্রতিনিধি: দেশের চলমান পরিস্থিতি সামনে রেখে অনিবার্য কারণবশতঃ শ্রীমঙ্গল উপজেলা ও পৌর কমিটির নির্ধারিত সম্মেলন স্থগিত ঘোষনা করা হয়েছে। বুধবার জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. নাহিদ আহমদ টেলিফোনে সম্মেলন স্থগিতের সংবাদটি নিশ্চিত করেছেন।
৮ এপ্রিল শনিবার শ্রীমঙ্গল উপজেলা ও পৌর কমিটির সম্মেলন অনুষ্ঠানের কথা ছিল। এই দুই কমিটির সম্মেলনকে ঘিরে পদ প্রত্যাশিত নেতাকর্মীরা ব্যানার ফেস্টুন পোষ্টার লাগানোসহ গণসংযোগ চালায়। উপজেলা জুড়ে নেতাকর্মীদের মধ্যে প্রাণ চাঞ্চল্য দেখা দেয়।
জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. নাহিদ আহমদ বলেন, দেশের সাম্প্রতিক পরিস্থিতির কারণে মৌলভীবাজারের শ্রীমঙ্গল, কুলাউড়া, কমলগঞ্জসহ ৮ উপজেলার অনুষ্ঠিতব্য সম্মেলন স্থগিত করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে শ্রীমঙ্গল উপজেলা যুবলীগের সভাপতি বেলায়েত হোসেন বলেন, ৮ এপ্রিলের উপজেলা ও পৌর যুবলীগের সম্মেলনকে ঘিরে মিটিং মিছিল ও গণসংযোগ করা হচ্ছিল, এরই মধ্যে জেলা পরিষদ অডিটরিয়ামে সম্মেলনের জন্য হলও বুকিং দেয়া হয়েছিল। সম্মেলনকে কেন্দ্র করে কাউন্সিলর তালিকা ও ডেলিগেট কার্ড প্রস্তুত করা হয়েছিল। তিনি বলেন, বুধবার দুপুরের দিকে যুবলীগ জেলা কমিটির সভাপতি মো. ফজলুর রহমানের নির্দেশ পেয়ে সম্মেলন স্থগিত করেছি।
Related News
মৌলভীবাজারে পানিতে ডুবে ২ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের জুড়ীতে বরশি দিয়ে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে দুই শিশু শিক্ষার্থীরRead More
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More



Comments are Closed