সিলেটের সঙ্গে আবারো রেল যোগাযোগ বন্ধ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: চালু হওয়ার দুইদিন পর আবারও সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। বৃষ্টি ও পাহাড়ি ঢলে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের রেলওয়ের ১৪১ নম্বর সেতুর মাটি সরে যাওয়ায় আজ বুধবার বেলা আড়াইটা থেকে রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
এমন তথ্য জানিয়েছেন শ্রীমঙ্গল স্টেশনের সহকারী মাস্টার সাখাওয়াত হোসেন।
তিনি বলেন, শ্রীমঙ্গল-সাতগাঁও স্টেশনের মধ্যবর্তী একটি জায়গায় ওই রেল সেতুটির মাটি সরে দেবে যাওয়ায় রেল যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়েছে।
এর আগে হবিগঞ্জের মাধবপুর উপজেলার ইটাখোলা এলাকার ৫৬ নম্বর ব্রিজে গত ২৯ মার্চ বৃষ্টির পর মাটি সরে যায়। পরদিন মেরামতের সময় একটি পিলার ধসে গেলে সারাদেশে সঙ্গে সিলেটের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়। পাচদিন পর গত সোমবার ফের রেল চলাচল স্বাভাবিক হয়েছিল। কিন্তু আজ আরেকটি সেতুর মাটি সরে যাওয়ায় ফের বন্ধ হয়ে পড়েছে রেল যোগাযোগ।
Related News
জকিগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে প্রবাসী হোসেন আহমদের বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতRead More
গোয়াইনঘাটে যৌথ অভিযানে ৮ ড্রেজার মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে ইজারাবহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনাRead More



Comments are Closed