মেয়র আরিফের বরখাস্তের স্থগিতাদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দেয়া আদেশের স্থগিতাদেশ স্থগিত চেয়ে আদালতে আবেদন করেছেন রাষ্ট্রপক্ষ। বুধবার সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় এই আবেদন করা হয়।
গত রোববার সিসিক মেয়র আরিফুল হককে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ। পরে সোমবার এক রিট আবেদনের প্রেক্ষিতে সরকার মন্ত্রণালয়ের দেয়া আদেশ স্থগিত ঘোষণা করেছেন হাইকোর্ট।
বিচারপতি সৈয়দ মো. দস্তগির হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। পাশাপাশি তার সাময়িক বরখাস্তের আদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না- তা জানতে চেয়ে তিনদিনের রুল জারি করেন। এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য আগামী রোববার (০৯ এপ্রিল) দিন ধার্য করেছেন হাইকোর্ট। ওই দিন আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মইনুল হোসেন, এ এম আমিন উদ্দিন। সঙ্গে ছিলেন আব্দুল হালিম ক্বাফী।
এর আগে উচ্চ আদালতের নির্দেশনা পেয়ে গত রোববার সকাল ১১টায় নগর ভবনে আসেন আরিফুল হক চৌধুরী। এসময় সিটি কর্পোরেশনের কর্মকতা ও কর্মচারীরা তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান। মেয়র আরিফ অফিসে যোগদান শেষে একটি জাতীয় দৈনিকের প্রতিষ্ঠা বার্ষিকতে যোগ দেন।
এর পর বেলা দুইটার দিকে ফের তাকে সাময়িক বরখাস্ত করার খবর সিলেট সিটি কর্পোরেশনে আসে। এ সংক্রান্ত একটি চিঠি রোববার সিলেট কর্পোরেশনে পৌঁছছে বলে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে।
প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্ত হত্যাচেষ্টার মামলার চার্জশিটে নাম থাকায় আরিফকে আবারও সাময়িক বরখাস্ত করা হয়। দীর্ঘ ২৭ মাস পর ২ এপ্রিল রোববার সিসিকের মেয়রের চেয়ারে ফেরেন মেয়র আরিফ।
Related News
অনলাইনে গুজব-মিথ্যা তথ্য, ব্যবস্থা নিতে বিটিআরসিকে নির্দেশ
বৈশাখী নিউজ ডেস্ক: অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল এবং সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্যRead More
মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদকRead More



Comments are Closed