মেয়রের চেয়ারে বসলেন বুলবুল
বৈশাখী নিউজ ডেস্ক: রাজশাহী সিটি করপোরেশনের মেয়রের চেয়ারে বসেছেন মোসাদ্দেক হোসেন বুলবুল। আজ বুধবার বেলা সাড়ে ১১টায় নগর ভবনের মেয়রের কক্ষে প্রবেশ করেন বুলবুল। মেয়রের চেয়ারে বসার আগে তিনি দোয়া পড়েন এবং মোনাজাত করেন।
পরে মেয়রের কক্ষে আসা সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বুলবুল।
উচ্চ আদালতের আদেশে প্রায় দুই বছর পর গত রোববার মেয়রের দায়িত্ব নিতে নগর ভবনে গিয়ে প্রথমে বাধার মুখে পড়েন বুলবুল, এরপর বিকেলে দায়িত্বও নিয়েছিলেন। তবে মেয়রের চেয়ারে আট মিনিট বসার মাথায় তাকে দ্বিতীয় দফায় সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার বিভাগ।
সাময়িক বরখাস্তের আদেশের বিরুদ্ধে মঙ্গলবার হাইকোর্টে রিট করেন বুলবুল।
একই দিন এই রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বুলবুলকে সবশেষ সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত করেন হাইকোর্ট।
বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলও দিয়েছেন।
রুলে বুলবুলকে সাময়িক বরখাস্তের আদেশ কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে।
হাইকোর্টের এই স্থগিতাদেশের ফলে বুলবুলের মেয়রের দায়িত্ব পালনে আইনগত কোনো বাধা নেই বলে জানিয়েছিলেন তার আইনজীবী।
Related News
পাবনায় মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনা সদর উপজেলায় বাড়ির পাশের মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে গোসল করতেRead More
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিং কর্মসূচির খাবার খেয়ে ১৫ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালেRead More



Comments are Closed