ঝিনাইদহে ভূয়া চিকিৎসকের জেল জরিমানা
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে মাজহারুল ইসলাম নামের এক ভূয়া চক্ষু চিকিৎসককে ৬ মাসের কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। তিনি মহেশপুর উপজেলার খালিশপুর গ্রামের জহিরুল ইসলামের ছেলে। সোমবার দুপুরে ঝিনাইদহ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেজবাউল করিম এ দন্ডাদেশ দেন।
আদালত সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসন জানতে পারে শহরের দীপশিখা অর্নিবাণ চক্ষু ক্লিনিকে একজন ভূয়া চিকিৎসক দীর্ঘদিন ধরে রোগিদের সাথে প্রতরণা করে আসছে। এমন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পরে আদালত বসিয়ে রোগিদের সাথে প্রতারণার অপরাধে দি মেডিকেল এ্যান্ড কাউন্সিল এ্যাক্ট ২০১০ অনুয়ায়ী তাকে ৬ মাসের কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালতে ঝিনাইদহ সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা: প্রসেনজিৎ বিশ্বাস পার্থ ও ডাঃ আরিফ আহম্মেদ উপস্থিত ছিলেন।
Related News
সাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে ২ স্কুলশিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১২টারRead More
অনলাইনে পণ্য বিক্রির নামে প্রতারণা, ঝিনাইদহে গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ঝিনাইদহের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অভিযানে ইলিশ মাছ, জুতা, বাচ্চাদের খেলনা, ফার্নিচারসহRead More



Comments are Closed