Main Menu

এইচএসসির প্রথম দিনে সিলেটে অনুপস্থিত ৫৪৬ জন

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট শিক্ষাবোর্ডের অধিনে এবারে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার প্রথম দিনে বাংলা প্রথম পত্র বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। রোববার অনুষ্ঠিত এই পরীক্ষায় অনুপস্থিত ছিল ৫৪৬ শিক্ষার্থী। তবে পরীক্ষায় কাউকে বহিষ্কার করা হয়নি।
শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক এ কে এম গোলাম কিবরিয়া তপাদার জানান, আজ প্রথম দিনে ৫৪৬ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল। এদের মধ্যে সিলেট জেলায় ২৪০ জন, সুনামগঞ্জে ৮৬ জন, মৌলভীবাজারে ১১৯ জন এবং হবিগঞ্জে ১০১ জন শিক্ষার্থী ছিল।
সিলেট শিক্ষাবোর্ডে এবার মোট পরীক্ষার্থী ৫৩ হাজার ৫০৬ জন। মোট ৭৭ কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

Share





Related News

Comments are Closed