৩৫তম বিসিএসের গেজেট প্রকাশ
বৈশাখী নিউজ ডেস্ক: ৩৫তম বিসিএসের গেজেট প্রকাশ করা হয়েছে। রোববার বিকেলে জনপ্রশাসন মন্ত্রণালয় এ গেজেট প্রকাশ করে। এতে ২ হাজার ৭৩ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দেওয়া হবে।
গেজেটে জানানো হয়, উত্তীর্ণ প্রার্থীদের ২ মে চাকরিতে যোগ দিতে হবে।
২০১৪ সালের ২৩ সেপ্টেম্বর ৩৫তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল পিএসসি। প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষায় দুই বছর লাগার পর ২০১৬ সালের ১৭ আগস্ট চূড়ান্ত ফল প্রকাশ করা হয়।
উল্লেখ্য, ৩৫তম বিসিএসে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে মৌখিক পরীক্ষায় ৬ হাজার ১৫ জন অংশ নিয়েছিলেন। পদ স্বল্পতার কারণে এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েও নিয়োগের সুপারিশ পাননি এমন ৩ হাজার ৩৫৯ জন প্রার্থীর তালিকাও প্রকাশ করে পিএসসি।
তবে এদের মধ্য থেকে সরকারের কাছ থেকে শূন্য পদের রিকুইজিশন প্রাপ্তি সাপেক্ষে নন-ক্যাডারে চাকরি দেয়ার রীতি আছে।
Related News
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে নিজেদের মেয়র প্রার্থীরRead More



Comments are Closed