আতিয়া মহলে উদ্ধার অভিযান সোমবার থেকে
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকার জঙ্গি আস্তানা আতিয়া মহলে সোমবার থেকে উদ্ধার অভিযান শুরু হবে। উদ্ধার করা হবে সেখানে পড়ে থাকা দুই জঙ্গির লাশ। সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) জেদান আল মুসা জানান, ঢাকা থেকে বাংলাদেশ সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়কারী দল রোববার সিলেটে আসবে। আর সোমবার থেকে তারা উদ্ধার অভিযান শুরু করবে বলে তারা জানিয়েছে।
গত ২৪ মার্চ ভোর রাতে দক্ষিণ সুরমায় শিববাড়ি এলাকায় জঙ্গি আস্তানার সন্ধান পায় আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী। ভোরেই ঐ ভবনটি তালাবদ্ধ করে দেয় পুলিশ। ফলে, ভবনের ভেতরে আটকা পড়েন প্রায় ২৮টি পরিবার। এরপর জঙ্গি নির্মূলে অভিযানে নামে বাংলাদেশ সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশনের প্যারাকমান্ডো দল। প্রথমে তারা ভবনে আটকে পড়া ৭৮ জনকে নিরাপদে বাইরে বের করে আনে। এরপর ১১১ ঘন্টার অভিযানে মারা পড়ে ভবনে থাকা এক নারী ও ৩ পুরুষ জঙ্গি। এর মধ্যে ২ জনের লাশ ময়না তদন্তের পর শনিবার বেওয়ারিশ হিসাবে দাফন করা হয়েছে। অন্য ২ জঙ্গির শরীরে বোমা থাকায় তাদের লাশ এখনো অপসারণ করা যায়নি।
Related News
জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল ও সমাবেশের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলাRead More
সিলেটের র্যাব-৯ এখন এসআরবি-৯
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর নাম পরিবর্তন হয়ে এখন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৯Read More



Comments are Closed