মৌলভীবাজারে তিন জঙ্গির মরদেহ হাসপাতালে
বৈশাখী নিউজ ডেস্ক : মৌলভীবাজার পৌরসভার বড়হাট এলাকায় জঙ্গি আস্তানায় ‘অপারেশন ম্যাক্সিমাস’ এ নিহত তিন জঙ্গির মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।
শনিবার বিকাল ৪টা ১০ মিনিটে জঙ্গিদের মরদেহগুলো মৌলভীবাজার সদর হাসপাতালে নেওয়া হয়।
হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) পলাশ রায় বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘পুলিশের সুরতহাল প্রতিবেদন তৈরীর পর লাশগুলোর ময়নাতদন্ত হবে।’
এর আগে, মৌলভীবাজার পৌরসভার বড়হাট এলাকায় জঙ্গি আস্তানায় ‘অপারেশন ম্যাক্সিমাস’ চালানো হয়। এতে তিন জঙ্গি নিহত হয়, যার মধ্যে দুই জন পুরুষ ও একজন নারী। অভিযান শেষে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান মনিরুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন।
Related News
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More



Comments are Closed