কোম্পানীগঞ্জে বজ্রপাতে পিতা-পুত্র সহ ৩ জনের মৃত্যু
আবুল হোসেন, কোম্পানীগঞ্জ (সিলেট) থেকে: কোম্পানীগঞ্জ উপজেলায় বজ্রপাতে পিতা-পুত্র সহ ৩ জনের মৃত্যু হয়েছে। তারা হচ্ছে- উপজেলার তেলিখাল ইউনিয়নের দলইরগাঁও গ্রামের ফজল উদ্দিন (৪২), তার পুত্র নুর উদ্দিন (১১) এবং উত্তর রণিখাই ইউনিয়নের বেতমোড়া গ্রামের দয়াময় বিশ্বাস (৪৫)।
শনিবার গভীর ভোররাত ৪টার দিকে প্রচন্ড ঝড়ের সাথে বজ্রপাত হয়। এ সময় নিজ ঘরে বজ্রপাতে ফজল উদ্দিন ও তার ছেলে নুর উদ্দিনের মৃত্যু হয়েছে। সকাল ১০টার দিকে উত্তর রণিখাই ইউনিয়নের বেতমোড়া গ্রামের দয়াময় বিশ্বাসসহ ৩জন পার্শ^বর্তি বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতের শিকার হয়। এ সময় দয়াময় বিশ্বাস ঘটনাস্থলেই মারা যায়, বাকি ২ জন আহত হয়। এছাড়া প্রচন্ড ঝড়ে উপজেলার শতাধিক কাচা, আধাপাকা ঘরবাড়ি বিধ্বস্ত ও প্রচুর গাছপালা এবং বিভিন্ন সড়কের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্তানীয় জনপ্রতিনিধিরা জানিয়েছেন।
কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নাসরিন জাহান ফাতেমা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল লাইছ ঘটনার সত্যতা শিকার করেছেন।
এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা নিহতদের প্রত্যেক পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষথেকে ১০ হাজার টাকা করে অনুদান দিয়েছেন বলে জানান।
অপরদিকে উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢল ও গত কয়েক দিনের বৃষ্টিতে কোম্পানীগঞ্জ উপজেলার নি¤œাঞ্চল ও হাওড় বেষ্টিত এলাকা প্লাবিত হয়েছে। বিভিন্ন হাওরে পানি প্রবেশ করে বোরো ফসল তলিয়ে গেছে। উপজেলার পাথার চাউলি, পুটামারা, ইছাকলস, পারকুল, বাগজুর, বিষম্ভরপুর, রাউটি বিল সহ প্রায় সবকটি হাওরে পানি প্রবেশ করেছে, ফলে প্রায় ১০ হাজার একর বোরো ফসল নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বোরো ফসল নষ্ট হওয়ার আশঙ্কায় কৃষকরা অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন।
Related News
জকিগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে প্রবাসী হোসেন আহমদের বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতRead More
গোয়াইনঘাটে যৌথ অভিযানে ৮ ড্রেজার মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে ইজারাবহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনাRead More



Comments are Closed