নাসিরপুর জঙ্গি আস্তানায় ৭-৮ জঙ্গির ছ্ন্নিভিন্ন লাশ
মৌলভীবাজার সংবাদদাতা : সদর উপজেলার সরকার বাজারের নাসিরপুরের লন্ডন প্রবাসীর মালিকানাধীন বাগানবাড়িতে জঙ্গি আস্তানায় ৭-৮ জন জঙ্গির ছিন্নভিন্ন লাশ পড়ে আছে বলে জানিয়েছেন পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম। এছাড়া নাসিরপুরে ঐই বাগান বাড়িতে সোয়াটের অভিযান ‘অপারেশন হিটব্যাক’ প্রাথমিকভাবে শেষ হয়েছে বলেও জানান তিনি।
বৃহস্পতিবার বিকেল ৫টায় ঘটনাস্থলের কাছেই মৌলভীবাজার সদর উপজেলার ১নং খলিলপুর ইউনিয়ন কমপ্লেক্স ভবনে এই ব্রিফিং অনুষ্ঠিত হয়। ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন পুলিশের সিলেট রেঞ্জের ডিআইজি (উপ মহাপরিদর্শক) কামরুল আহসান ও অন্যান্য সিনিয়র পুলিশ কর্মকর্তারা।
ভেতরের হতাহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে কি না সে বিষয়টি এখনও পরিষ্কার নয় বলে সাংবাদিকদের জানান তিনি।
তিনি বলেন, ভেতরের লাশগুলো ছিন্নভিন্ন অবস্থায় রয়েছে। এজন্য তাদেরকে এই মুহূর্তে আলাদভাবে শনাক্ত করা মুশকিল। মনিরুল ইসলাম বলেন, আতিয়ামহলে অভিযানের সময় গত শনিবার সংঘটিত জোড়া বিস্ফোরণের সূত্র ধরেই কাউন্টার টেরোরিজম এর গোয়েন্দারা এই আস্তানার সন্ধান পায়।
এদিকে নাসিরপুরের অভিযান শেষ হওয়ার পর এখন সোয়াট টিমের সদস্যরা ঘটনাস্থল থেকে ২০ কিলোমিটার দূরে মৌলভীবাজার পৌরশহরের বড়হাটে অবস্থিত অন্য জঙ্গি আস্তানার দিকে রওনা হবেন বলে জানান মনিরুল ইসলাম।
Related News
কমলগঞ্জে রত্নগর্ভা মা সম্মাননা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
Manual1 Ad Code কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার গকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রতœগর্ভা মাRead More
কমলগঞ্জে আনসার ভিডিপি সদস্যদের পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান
Manual7 Ad Code কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সিবাজারে আনসার ভিডিপি সদস্যরা পরিস্কার পরিচ্ছন্নতাRead More



Comments are Closed