কমলগঞ্জে ছাত্রলীগের জঙ্গী বিরোধী মিছিল
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা ছাত্রলীগের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গী বিরোধী এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সারাদেশে চলমান সন্ত্রাস ও জঙ্গীবাদের উত্থানের বিরুদ্ধে কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুসারে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
গত বুধবার সকাল ১১টায় কমলগঞ্জ গণ-মহাবিদ্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কমলগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে এক প্রতিবাদ সভায় মিলিত হয়। উপজেলা ছাত্রলীগ সভাপতি মোঃ রাহাত ইমতিয়াজ রিপুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ সাকের আলী সজিবের সঞ্চলনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন- উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আনোয়ার পারভেজ আলাল, সাবেক উপজেলা ছাত্রলীগের পাঠাগার বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম শিপন, কলেজ ছাত্রলীগের সভাপতি আব্দুল হাকিম, সাধারণ সম্পাদক হাসান আহমেদ, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিংকু মল্লিক প্রমুখ। এ সময় পৌর, ইউনিয়ন, কলেজ, স্কুল ও মাদ্রাসা শাখার নেতা কর্মী ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।
Related News
কমলগঞ্জে রত্নগর্ভা মা সম্মাননা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
Manual6 Ad Code কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার গকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রতœগর্ভা মাRead More
কমলগঞ্জে আনসার ভিডিপি সদস্যদের পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান
Manual4 Ad Code কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সিবাজারে আনসার ভিডিপি সদস্যরা পরিস্কার পরিচ্ছন্নতাRead More



Comments are Closed