দিরাই-শাল্লা আসনের উপনির্বাচন আজ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের উপনির্বাচন আজ। দিরাই ও শাল্লা উপজেলা নিয়ে গঠিত জাতীয় সংসদের ২২৫-সুনামগঞ্জ-২ আসনের মোট ভোট কেন্দ্র ১১০টি । এর মধ্যে দিরাইয়ে ৩৫ টি ও শাল্লায় ১৬ টি ভোট কেন্দ্র ঝুকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে বিভিন্ন সংস্থার লোকজন। ভোট কেন্দ্রে মোট ৫০৫ টি কক্ষে পুরুষ ও মহিলা ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এই তথ্যটি নিশ্চিত করেছেন নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত সহকারী রিটার্নিং অফিসার ও দিরাই উপজেলানির্বাচনকর্মকর্তাহাফিজুররহমান।
নির্বাচন অফিস সূত্রে জানা যায়, দুই উপজেলার ১৩টি ইউনিয়ন ১ টি পৌরসভা রয়েছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রতিটি ইউনিয়নে ১ জন করে ম্যাজিষ্ট্রেট নিয়োগ করা হয়েছে। পাশাপাশি বিজিবি র্যাব পুলিশ সহ আইনশৃংখলা বাহিনীর প্রায় দুই হাজার সদস্য মোতায়েন করা হয়েছে।
দিরাই-শাল্লা আসনে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৪৬ হাজার ১১৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ২৩ হাজার ৪৯১ জন ও মহিলা ভোটার রয়েছেন ১ লাখ ২২ হাজার ৬৪০ জন।
নির্বাচনী এলাকা ঘুরে দেখা যায়, ভোটারদের মধ্যে উৎসাহ উদ্দীপনার পাশাপাশি উৎকন্ঠার ও শেষ নেই। নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রয়াত সুরঞ্জিত সেন গুপ্তের স্ত্রী ড.জয়া সেন গুপ্ত এবং একমাত্র স্বতন্ত্র প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন কুয়েত প্রবাসী ছায়েদ আলী মাহবুব হোসেন রেজু লড়ছেন সিংহ প্রতীক নিয়ে।
গত ৫ ফেব্রুয়ারী আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য সুরঞ্জিত সেন গুপ্তের মৃত্যুতে আসনটি শুন্য হয়।
Related News
টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসে পর্যটকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরের টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসে ট্যাকেরঘাট এলাকায় হার্ট অ্যাটাক করে আশিষRead More
৫ বছরেও শেষ হয়নি সুনামগঞ্জে সোমেশ্বরী সেতুর কাজ
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বাসিন্দাদের স্বপ্নের সেতু এখন দুঃস্বপ্নে পরিণত হয়েছে। উপজেলার চারটিRead More



Comments are Closed