আতিয়া মহলে বোম্ব ডিসপোজাল ইউনিটের অপেক্ষা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়িতে আতিয়া মহলের জঙ্গি আস্তানায় সেনাবাহিনীর প্যারা কমান্ডোর অভিযান অপারেশন ‘টোয়াইলাইট’ আনুষ্ঠানিকভাবে সমাপ্ত ঘোষণা করা হয়েছে।
আতিয়া মহলে কোন বোমার অবস্থান বা বোমা সংক্রান্ত কোন কিছু রয়েছে কিনা তা সনাক্ত ও নিষ্ক্রিয় করতে বোম্ব ডিসপোজাল ইউনিটের অপেক্ষায় রয়েছে আতিয়া মহলের দায়িত্বে থাকা আইন শৃংখলা বাহিনী। এখনো পর্যন্ত বেসামরিক প্রশাসন বাড়িটি ঘিরে রেখেছেন।
ঢাকা থেকে আগত বোম্ব ডিজপোজাল ইউনিট আসলে ভবনটির ভিতরে তল্লাশি চালাবেন। তল্লাশীকালে সেখানে প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন। বুধবার বিকেল ৫টায় শেষ খবর পাওয়া পর্যন্ত বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে এসে পৌঁছায়নি বলে জানিয়েছেন দক্ষিণ সুরমা থানার সহকারী কমিশনার মোস্তাফিজুর রহমান।
Related News
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More
বিশ্বনাথে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। সারাদেশের সঙ্গে সমন্বয়Read More



Comments are Closed