বিশ্বনাথে ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহ করছে পুলিশ
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি: সিলেটের দক্ষিণ সুরমার ‘আতিয়া মহলে’ জঙ্গি আস্তনা উদঘাটনের পর প্রবাসী অধ্যুষিত এলাকা বিশ্বনাথে বসবাসরত বহিরাগত ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহে নেমেছে পুলিশ। জঙ্গি তৎপরতা প্রতিরোধের সাধারণ মানুষদের নিরাপত্তা ও সচেতন করার লক্ষ্যে বহিরাগতদের তথ্য সংগ্রহ করছে পুলিশ। মঙ্গলবার দুপুরে থানার ওসি মনিরুল ইসলাম পিপিএমের নেতৃত্বে উপজেলার সদরে বিভিন্ন জায়গায় ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহ করে পুলিশ।
পুলিশ বহিরাগতদের সঙ্গে কথা বলে তাদের স্থায়ী ঠিকানা, পেশা, মোবাইল নম্বর ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সংগ্রহ করছে। বিশ্বনাথ থানা পুলিশ এ তথ্য সংগ্রহ অভিযান পরিচালনা করে। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্টান, বাসা, কলোনী ও মেসগুলো নজরধারীতে রাখা হচ্ছে।
থানা পুলিশ উপজেলা সদরে অবস্থিত বেশ কয়েকটি বাসায় গিয়ে ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহের জন্য ফরম বিতরণ করে। ফরম বিতরণ কালে ওসি বাসার মালিকদের আগামী ৩১ মার্চের ভিতরে উপজেলার সকল ভাড়াটিয়াদের জাতীয় পরিচয়পত্র ও জীবনবৃত্তান্তসহ প্রয়োজনীয় সব তথ্য থানায় জমা দেয়ার জন্য তাগিদ দিয়ে আসেন। এসময় তার সঙ্গে ছিলেন-উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিতাভ পরাগ তালুকদার, ওসি (তদন্ত) কামাল হোসেন, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক, ইউপি সদস্য হেলাল আহমদ, এসআই কামরুল ইসলাম ও এসআই নাসিরসহ একদল পুলিশ।
বিশ্বনাথ থানার ওসি মনিরুল ইসলাম জানান, এলাকায় বসবাসরত সকল বহিরাগতসহ সকল ভাড়াটিয়ার তথ্য সংগ্রহ করা হচ্ছে। তথ্য পাওয়ার পর তা যাচাই-বাছাই করা হবে। ভাড়াটিয়াদের তথ্য প্রদানে পুলিশ ও স্থানীয় ইউনিয়ন প্রশাসনকে সহযোগিতা প্রদানের জন্য সকলের প্রতি অনুরোধ জানান তিনি।
তিনি জানান, জনগণের নিরাপত্তার জন্য আমরা বিভিন্ন এলাকার সকল ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহ শুরু করেছি। কেউ তথ্য গোপন করলে বা জাতীয় পরিচয়পত্র যাচাইকালে ভূয়া পাওয়া গেলে আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed