মৌলভীবাজারে পৌরসভা কর্মচারীদের মানববন্ধন
মৌলভীবাজার প্রতিনিধি : চাকুরী জাতীয়করনসহ বেতন ভাতা ও পেনশন সুবিধা সরকারের রাজস্ব তহবিল থেকে পাওয়ার দাবীতে মৌলভীবাজারে পৌরসভার কর্মকতা-কর্মচারীরা মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবরে স্বারকলিপি দিয়েছেন।
মঙ্গলবার সকাল ১১টায় মৌলভীবাজার জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গনে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা মুখে কালো কাপড় বেঁধে ঘন্টাব্যাপী মানববন্ধন করেছেন। এতে মৌলভীবাজার , কমলগঞ্জ, কুলাউড়া, বড়লেখা ও শ্রীমঙ্গল পৌসভার সকলস্তরের দুই শতাধীক কর্মকর্তা কর্মচারীরা অংশ গ্রহন করেন।
মানববন্ধন শেষে প্রধানমন্ত্রী বরাবরে অতিরিক্ত জেলা প্রশাসক আশরাফুর রহমানের কাছে স্বারকলিপি দেন জেলা পৌরসভা কর্মকর্তা কর্মচারী এসোসিয়েশনের পক্ষে সভাপতি মো: আব্দুল মালেক ও সাধারন সম্পাদক আব্দুল মতিন সহ অন্য নেতৃবৃন্দ।
স্বারকলিপিতে বলা হয়, জনগনের নিকট থেকে উন্নয়ন ও সেবায় গৃহীত কর ও অর্থ হতে পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীদের বেতন ভাতা পরিশোধ করার পর জনগনের সেবা প্রদান সহ স্থানীয় উন্নয়ন ত্বরান্বিত করা সম্ভব হচ্ছে না। পৌর কর্মকর্তা কর্মচারীগন অবহেলায়,অসহায় ও সন্তানাদির ভবিষ্যৎ নিরাপত্তা বিধানে শংকিত অবস্থায় দিন যাপন করছে। তাই অবিলম্বে চাকুরী জাতীয়করন সহ বেতনভাতা ও পেনশন সুবিধা সরকারের রাজস্ব তহবিল থেকে দেবার দাবী জানানো হয়েছে।
Related News
শ্রীমঙ্গলে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইয়ের মৃত্যু
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় পারিবারিক দ্বন্দ্বের জেরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতেRead More
কমলগঞ্জে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে নিমজ্জিত হচ্ছে বোরোধান, কৃষকরা হতাশ
Manual7 Ad Code কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় গত দু’দিনের টানা বৃষ্টিপাত ও পাহাড়িRead More



Comments are Closed