Main Menu

আতিয়া মহল থেকে উদ্ধার দুই জঙ্গির ময়নাতদন্ত চলছে

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ীর আতিয়া মহলে সেনাবাহিনীর অপারেশন টোয়াইলাটে নিহত চার জঙ্গির মধ্যে এক নারীসহ দুজনের মরদেহের ময়নাতদন্ত চলছে।
মঙ্গলবার দুপুর সোয়া ১২টার দিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডাক্তার সামছুল আলমের নেতৃত্বাধীনা চার সদস্যের চিকিৎসক দল তাদের ময়নাতদন্ত শুরু করেন।
সিলেট কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোহেল বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার রাতে যে দুজন জঙ্গির লাশ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছিল আজ তাদের ময়নাতদন্ত করা হচ্ছে। এর আগে ওই দুজনের ডিএনএ সংগ্রহ করা হয়।
তিনি আরো জানান, এ দুই জঙ্গির মধ্যে একজন মর্জিনা বলে ধারণা করছে পুলিশ। অপরজন কাওছার বা অন্য কেউ হতে পারে। তবে নিশ্চিত হতে ডিএনএ টেস্ট করা হবে।
এদিকে, মঙ্গলবার সকাল থেকে ভবনের ভেতরে তল্লাশী শুরু করেন সেনা কমান্ডোরা। ভবনের ভিতরে পড়ে থাকা অন্য দুই জঙ্গির লাশও উদ্ধার করেছেন তারা। মরদেহ দুটির গাঁয়ে থাকা সুইসাইডাল ভেস্ট অপসারণ করে বোমা ডিসপোজাল টিমের সদস্যরা। এখন লাশগুলো পুলিশের কাছে হস্তান্তর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার রোকন উদ্দিন।

Share





Related News

Comments are Closed