গোটাটিকরে বোমা বিস্ফোরণ ফেলে রাখা বোমা থেকে : পুলিশ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকায় জঙ্গি আস্তানার কাছে গোটাটিকরে জোড়া বিস্ফোরণ রাস্তায় ফেলে রাখা বোমা থেকে বলে জানিয়েছেন সিলেট মেট্রো পুলিশের অতিরিক্ত কমিশনার এস এম রুকন উদ্দিন। তিনি বলেছেন, ‘রাস্তায় একটি ব্যাগ ফেলে রাখা হয়, যার ভেতরে বোমা ছিল। কেউ বোমা ছুঁড়ে মারেনি।’
আতিয়া মহলে জঙ্গি আস্তানা ঘিরে সেনা কমান্ডোদের অভিযানের মধ্যে তার এক কিলোমিটারের মধ্যে শনিবার সন্ধ্যায় জোড়া বিস্ফোরণে দুই পুলিশ সদস্যসহ ছয়জন নিহত হন। আহত হস অন্তত ৪০ জন।
জঙ্গিরা ওই হামলা চালিয়েছিল বলে কথা উঠলেও সোমবার সন্ধ্যায় জঙ্গি আস্তানায় অভিযান নিয়ে সেনাবাহিনীর ব্রিফিংয়ের পর উপস্থিত সাংবাদিকদের প্রশ্নে শনিবারের ঘটনা নিয়ে কথা বলেন অতিরিক্ত পুলিশ কমিশনার।
এত নিশ্চিদ্র নিরাপত্তার মধ্যে কীভাবে এই ঘটনা ঘটল- এ প্রশ্নের জবাবে রুকন উদ্দিন বলেন, ‘প্রচণ্ড অন্ধকার ছিল, বিদ্যুৎ ছিল না। এখানে অভিযানের ফলাফল জানার জন্য প্রচুর লোক ছিল। এ সুযোগই নিয়েছে হামলাকারীরা।’ ঘটনাস্থলে পড়ে থাকা পাঁচটি মোটর সাইকেলের মধ্যে চারটির মালিকের সন্ধান পাওয়া গেছে। বাকি একটির জন্য বিআরটিএর কাছে তথ্য চাওয়া হয়েছে বলে জানান তিনি।
আতিয়া মহলে জঙ্গিরা কীভাবে এত বিস্ফোরক মজুদ করেছিল- জানতে চাইলে রুকন বলেন, ‘এই শহর সুরক্ষিত না, সমস্ত অলিগলি সিসিটিভির আন্ডারে নেই। এখানে বিল্ডিং কোড মানা হয় না। একেকজন একেক রকম বিল্ডিং করেছে। আর তারা একসাথে এগুলো নিয়ে আসেনি। বিভিন্ন সময়ে এগুলো নিয়ে আসা হতে পারে।’
জঙ্গি আস্তানায় অভিযানের মধ্যে আবার বিস্ফোরণের ঘটনা ঘটলেও সিলেটবাসীকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেন অতিরিক্ত পুলিশ কমিশনার। `চট্টগ্রাম, ঢাকার হলি আর্টিজান, দিনাজপুরে এমন ঘটনা ঘটেছে। এসব ঘটনার ধারাবাহিতকায় এই হামলা। তবে পুলিশ তৎপর রয়েছে। জঙ্গিরা যাতে আর বিস্তার ঘটাতে না পারে খেয়াল রেখে তদন্তের মাধ্যমে তাদের বের করা হবে।’ সিলেটে আর কোন জঙ্গি আস্তানা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।
দক্ষিণ সুরমায় যান চলাচল খুলে জনজীবন স্বাভাবিক করার বিষয়ে রুকন বলেন, “যানবাহন বন্ধ থাকায় শুধু পাবলিকেরই ভোগান্তি নয়, আমরা নিজেরাও কষ্ট পাচ্ছি। যে কাজ করছি পাবলিকের নিরাপত্তার স্বার্থে করেছি। অপারেশনের যেহেতু শেষ পর্যায়ে আছে, তাই মঙ্গলবারই সেই ভালো খবর দিতে পারি।”
Related News
জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার শ্রিখেল মসজিদের সামনে পর্যটকবাহী বাস ও মোটরসাইকেলের সংঘর্ষেRead More
ওসমানীনগরে মশাল মিছিলের প্রস্তুতিকালে ৩ ছাত্রলীগ নেতা আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে মশাল মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের তিন নেতাকে আটক করেছে পুলিশ।Read More



Comments are Closed