Main Menu

আতিয়া মহলে আবারও গুলাগুলির শব্দ

বৈশাখী নিউজ ২৪ ডটকম : সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকার আতিয়া মহলের জঙ্গি আস্তানায় আবারও মুর্হুমুহ গুলির শব্দ শোনা যাচ্ছে।
রোববার সকাল সোয়া ১১টার দিকে প্রচন্ড গুলির শব্দ শোনা যায়। এছাড়া শনিবার দিবাগত রাত ১টার দিকেও গুলির শ্বদ শুনেছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।
স্থানীয় সূত্র জানান, আজ সকালে থেমে থেমে গুলির আওয়াজ শুরু হলেও মধ্যখানে থেমে যায়। বেলা ১১টার দিকে আবারও গুলাগুলির শব্দ শোনা যায়। তবে কে কাকে গুলি করছে তা নিশ্চিত হওয়া যায়নি। আতিয়া মহলকে সেনাবাহিনীর প্যারা-কমান্ডো সদস্যরা ঘিরে রেখেছেন। বাহিরে সোয়াত, অন্যান্য আইনশৃংখলা বাহিনীর সদস্যরা সহায়তার জন্য রয়েছেন।
এদিকে সিলেট মহানগরী ও নগরীর বাহিরে আইন শৃংখলা বাহিনী নিরাপত্তা জোরদার করেছে।
উল্লেখ্য, জঙ্গি আস্তানার সন্ধান পাওয়ার পর শনিবার দুপুরে মধ্যে সোয়াত ও প্যারা-কমান্ডো আতিয়া মহলে আটকেপড়া বাসিন্দাদের উদ্ধার করে। পরে জঙ্গি আস্তানায় অভিযান চালায়। শনিবার সন্ধার পর জঙ্গি আস্তানার নিকটবর্তী স্থানে পুলিশের চেকপোস্টে আত্মঘাতি হামলায় পুলিশ ও ছাত্রলীগ নেতাসহ ৬ জন নিহত হন। এছাড়া দুই সাংবাদিকসহ আহত হন অন্তত ৪০ জন। ঘটনার পর দক্ষিন সুরমার শিববাড়ি ও এর আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।

Share





Related News

Comments are Closed