Main Menu

সিলেটে বোমাবিস্ফোরনে ইন্সপেক্টর মনিরসহ আরো ২জনের মৃত্যু

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের দক্ষিণ সুরমার পাঠানপাড়ায় শনিবার সন্ধ্যায় বোমা বিস্ফোরণে আহত আরো দুজনের মৃত্যু হয়েছে। তারা হলেন- জালালাবাদ থানার ওসি (তদন্ত) মনিরুল ইসলাম এবং দক্ষিণ সুরমার কুচাই এলাকার বাসিন্দা ফাহিম আহমদ মাহদী। সে বাংলাদেশ ছাত্রলীগ দক্ষিণ সুরমা উপজেলা শাখার উপ-পরিবেশ বিষয়ক সম্পাদক। শনিবার দিবাগত রাত ২টা ১০ মিনিটে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের অপারেশন থিয়েটারে তাদের মৃত্যু হয় বলে জানিয়েছেন জালালাবাদ থানার ওসি আখতার হোসেন।

নিহত ফাহিম আহমদ মাহদী।

সিলেট মহানগর যুবলীগ নেতা সুজেল আহমদ তালুকদার ফাহিমের মৃত্যুর বিষয়টি নিশ্চিন্ত করেছেন।

এর আগে ওই এলাকায় দুদফা বোমা বিস্ফোরণে এক পুলিশ কর্মকর্তাসহ আরো চারজনের মৃত্যু হয়। এ নিয়ে বোমা বিস্ফোরণে ৬ জনের মৃত্যু হলো।
শনিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে সেনা কর্মকর্তারা যখন ব্রিফিং করছিলেন, তখন গোটাটিকর মাদ্রাসা সংলগ্ন এলাকায় বিকট শব্দে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। মোটর সাইকেল থেকে এই বোমা ছোড়া হয় বলে পুলিশ ধারণা করছে। পুলিশ ঘটনাস্থল থেকে দুটি মোটর সাইকেল জব্দ করেছে।

Share





Related News

Comments are Closed