Main Menu

সিলেটে বিকাশ প্রতারক চক্রের ২ সদস্য আটক

বৈশাখী নিউজ ২৪ ডটকম: বিকাশের মাধ্যমে প্রতারণার অভিযোগে দুই প্রতারককে আটক করেছে র‌্যাব-৯। বৃহস্পতিবার ওসমানী এয়ারপোর্ট এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আটকের বিষয়টি জানানো হয়েছে।
আটকৃতরা হলো, সিলেটের বিশ্বনাথ উপজেলার হাসনাজী গ্রামের আজর আলীর পুত্র আবিদুর রহমান কাউসার ও সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার রৌয়াইল গ্রামের দুদু মিয়ার পুত্র মামুন আহমেদ দুলাল।
র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ক্যাম্পের একটি বিশেষ দল পরিচালক সহকারী জে এম ইমরানের নেতৃত্বে সিলেট ওসমানী এয়ারপোর্ট এলাকা থেকে দুই প্রতারককে আটক করা হয়। র‌্যাব আরো জানায়, দীর্ঘদিন ধরে বিকাশ প্রতারক চক্রের সদস্যদের খুঁজতে র‌্যাব ব্যাপক অনুসন্ধান ও তৎপরতা চালায়। আটকৃত প্রতারকদের কাছ থেকে বিভিন্ন মডেলের ৪টি মোবাইল সেট ও বিকাশের ট্রাানজেকশন রেজিষ্ট্রারের ছবি উদ্ধার করা হয়েছে। দুই আসামীকে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।

Share





Related News

Comments are Closed