ঝিনাইদহে আলমসাধুর ধাক্কায় স্কুলছাত্র নিহত
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ সদর উপজেলার আব্দুল খালেক কলেজের সামনে আলমসাধুর চাপায় সাগর আহমেদ (৮) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। শুক্রবার (২৪ মার্চ) সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত স্কুল ছাত্র সাগর কুমড়াবাড়ীয়া প্রাথমিক স্কুলের দ্বিতীয় শ্রেণীর ছাত্র ও ঝিনাইদহ সদর উপজেলার কুমড়াবাড়ীয়া ইউনিয়নের কুমড়াবাড়ীয়া গ্রামের শাহীন মন্ডলের ছেলে।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্রনাথ সরকার এঘটনার সত্যতা স্বীকার করে জানান, শুক্রবার সকালে বাড়ি থেকে বাইসাইকেলে করে নগর বাথান যাচ্ছিলো সাগর। পথিমধ্যে এমএ আব্দুল খালেক কলেজের সামনে পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি আলমসাধু বাইসাইকেলটিকে ধাক্কা দিলে সাগর আলমসাধুর নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই সাগরের মৃত্যু হয়।
Related News
সাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে ২ স্কুলশিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১২টারRead More
অনলাইনে পণ্য বিক্রির নামে প্রতারণা, ঝিনাইদহে গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ঝিনাইদহের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অভিযানে ইলিশ মাছ, জুতা, বাচ্চাদের খেলনা, ফার্নিচারসহRead More



Comments are Closed