Main Menu

শিববাড়ির ‘জঙ্গি আস্তানা’য় ঢুকেছে সোয়াতের ৫ সদস্য

বৈশাখী নিউজ ২৪ ডটকম : সিলেটের দক্ষিণ সুরমা থানার শিববাড়ি এলাকার উস্তার আলীর বাড়িতে জঙ্গি আস্তানায় সোয়াতের অভিযান শুরু হয়েছে।
শুক্রবার বিকেল সোয়া ৪ টার দিকে সোয়াতের বোমা ডিসপোজালের ৫ সদস্য ভবনটিতে প্রবেশ করেন।
উল্লেখ্য, শুক্রবার ভোর রাতে উস্তার আলীর বাড়ি জঙ্গিদের আস্তানা আছে বলে নিশ্চিত হয় পুলিশ। পরে বাড়ির দুটি ভবন ঘিরে রাখে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী। সেখানে জঙ্গিদের শান্তিপূর্ণভাবে আত্মসমর্পন করার আহবান জানায় পুলিশ। প্রতিত্তোরে জঙ্গি নারী জানায়, তাড়াতাড়ি সোয়াত পাঠান, আমাদের হাতে সময় কম।

Share





Related News

Comments are Closed