আতিয়া ভিলা থেকে নারী জঙ্গির আওয়াজ : সোয়াত পাঠান, সময় কম
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকায় ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে উস্তার আলীর বাড়িটি শুক্রবার সকাল থেকে ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ভেতরে অবস্থারত জঙ্গিদের আত্মসমর্পনের জন্য আহবান করলে সাড়া দিয়েছে এক পুরুষ ও নারী জঙ্গি।
শুক্রবার বেলা সোয়া ১টা থেকে পৌনে দুইটার মধ্যে সন্দেহভাজন জঙ্গিরা একাধিকবার ফ্ল্যাটের ভেতরে থেকে পুলিশকে উদ্দেশ্য করে উচ্চ স্বরে কথা বলেছে।
পুলিশের পক্ষ থেকে আত্মসমর্পণের আহ্বানের মুখে বেলা সোয়া ১টার দিকে সন্দেহভাজন এক পুরুষ জঙ্গি উচ্চ কণ্ঠে দুবার বলেন, ‘ফোর্স পাঠান।’
আত্মসমর্পণের আহ্বানের পরিপ্রেক্ষিতে জঙ্গিদের এই সাড়ার পর পরবর্তী করণীয় ঠিক করতে উপস্থিত পুলিশ কর্মকর্তারা নিজেদের মধ্যে আলাপ-আলোচনা করেন। জঙ্গিদের উদ্দেশ্য করে হ্যান্ড মাইকে পুলিশ বলে, ‘আপনাদের চারদিক দিয়ে ঘিরে রাখা হয়েছে। আপনারা শান্তিপূর্ণভাবে আত্মসমর্পণ করুন। আত্মসমর্পণের এই আহ্বানের পর পুলিশ তাদের কৌশলের অংশ হিসেবে ফাঁকা গুলি ছোড়ে।
বেলা ১টা ৪৮ মিনিটের দিকে সন্দেহভাজন এক নারী জঙ্গি উচ্চ কণ্ঠে বলেন, ‘আমরা আল্লাহর পথে আছি। তাড়াতাড়ি সোয়াত পাঠান। দেরি করছেন কেন? আমাদের সময় কম।
প্রসঙ্গত, শুক্রবার ভোররাতে শিববাড়ি এলাকার উস্তার আলীর আতিয়া ভিলা নামের ৫তলা ভবনে জঙ্গি আস্তানা ঘেরাও করে পুলিশ। বাড়ির নিচতলার ফ্ল্যাটে সন্দেহভাজন কয়েকজন জঙ্গি অবস্থান করছে বলে ধারণা পুলিশের।
ঘটনাস্থলে দেখা যায়, বাড়িটিতে থাকা সন্দেহভাজন জঙ্গিদের আত্মসমর্পণ করতে দফায় দফায় হ্যান্ড মাইক দিয়ে আহ্বান জানাচ্ছে পুলিশ। এক নারী জঙ্গির নাম উল্লেখ করে পুলিশকে বলতে শোনা যায়, ‘মর্জিনা বেগম, আপনি শুনতে পারছেন? আপনারা বেরিয়ে আসুন। আত্মসমর্পণ করুন। আপনাদের কোনো সমস্যা হবে না। হ্যান্ডমাইকে একটি ফোন নম্বরও বলে পুলিশ এবং এই নম্বরে ফোন দিয়ে তাঁদের আত্মসমর্পণের কথা জানাতে বলা হয়।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed