‘আতিয়া মহল’ ও পাশের ভবনে থাকতেন ৩ পুলিশ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার শিববাড়ি এলাকায় পাঠানপাড়ার ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে ঘিরে রাখা ‘আতিয়া মহল’-এ দুইজন এবং পাশের একটি ভবনে আরো একজনসহ মোট ৩ জন পুলিশ সদস্য পরিবার নিয়ে বসবাস করতেন।
তাদের মধ্যে এএসআই মুুহিবুর রহমান ও জিতেশ চন্দ্র থাকতেন আতিয়া মহলে এবং এসআই আজহার থাকতেন পাশের ভবনে।
এসআই আজহার জানান- সকালে তাদের পরিবারকে সেখান থেকে নিরাপদে সরিয়ে আনা হয়েছে।
উল্লেখ্য, দক্ষিণ সুরমা থানাধীন শিববাড়ি এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়িতে অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে পুলিশ। শুক্রবার (২৪ মার্চ) ভোর রাত ৪টা থেকে ‘আতিয়া মহল’ নামের ওই বাড়িটি ঘিরে রেখেছে পুলিশ।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed