নবীগঞ্জে দুর্ধর্ষ ডাকাতি, ৬ লাখ টাকার মাল লুট
ছনি চৌধুরী, নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের নাদামপুর গ্রামের সামসুদ্দিনের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাত দল নগদ টাকা, স্বর্নালংকারসহ প্রায় ৬ লাখ টাকার মালামাল লুট করে নিয়েছে।
ক্ষতিগ্রস্থ বাড়ির পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে ইনাতগঞ্জ-সৈদপুর সড়কের পাশে নাদামপুর গ্রামের সামসুদ্দিনের বাড়িতে মুখোশধারী ১০/১২ জনের ডাকাত দল কলাপশিবল গেইটের তালা ভেঙ্গে ঘরে প্রবেশ করে। এ সময় ডাকাত দল ঘরের নারী পুরুষ সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে ষ্টিল ও সুকেসের চাবি নিয়ে তালা খুলে নগদ ৭০ হাজার টাকা, ৭ ভরি স্বর্নালংকার, ২টি ল্যাপটপ, কয়েকটি মোবাইল ফোনসহ দামী কাপড়-চোপড় লুট করে নিয়ে যায়। খবর পেয়ে বৃহস্পতিবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সামসুদ্দিনের ভাগিনা মোস্তাকিম ডাকাতির বিষয়টি নিশ্চিত করেছেন।
Related News
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতাRead More
শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবার উদ্বোধন
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা সহজ ও নিরাপদ করতে বিশ্ববিদ্যালয়ের পরিবহনRead More



Comments are Closed