বিপাশা হায়াতের জন্মদিন আজ
বিনোদন ডেস্ক: নন্দিত অভিনেত্রী বিপাশা হায়াতের জন্মদিন আজ বৃহস্পতিবার (২৩ মার্চ)। ৪৭তম জন্মদিনটি পরিবারের সদস্যদের সঙ্গে ঘরোয়া আবহে কাটাবেন বলে জানা গেছে। এদিকে অনেকদিন পর্দায় না থাকা এ অভিনেত্রীকে শিগগিরই একটি বহুজাতিক কোম্পানির বিজ্ঞাপনে দেখা যাবে।
বিপাশা হায়াত ১৯৭১ সালের এ দিনে জন্মগ্রহণ করেন। তার বাবা বিখ্যাত টিভি অভিনেতা আবুল হায়াত। ছোট বোন নাতাশা হায়াতও একজন টিভি অভিনেত্রী। স্বামী তৌকির আহমেদ জনপ্রিয় অভিনেতা, নাট্য ও চলচ্চিত্র পরিচালক।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে চারুকলায় স্নাতক পাশ করেন বিপাশা হায়াত। তবে অভিনেত্রী পরিচয়ের আড়ালে ঢাকা পড়েছে চিত্রশিল্পী পরিচয়। ২০০৯ সালের মে’তে এসিড আক্রান্ত নারীদের সাহায্যার্থে একটি চিত্র প্রদর্শনীর আয়োজন করেন তিনি।
১৯৯০ এর দশকে জনপ্রিয় অনেক টিভি নাটকে অভিনয়ই তাকে বাংলাদেশের অন্যতম প্রধান অভিনেত্রী হিসেবে সুপ্রতিষ্ঠিত করেছে। মঞ্চনাটকেও বিপাশা সমানভাবে সফল ছিলেন, কিন্তু বিয়ের পর মঞ্চ অভিনয় ছেড়ে দেন।
মুক্তিযুদ্ধের গল্পে নির্মিত চলচ্চিত্র ‘আগুনের পরশমণি’ ও ‘জয়যাত্রা’য় অভিনয় করেন দারুণ খ্যাতি পান বিপাশা। এর মধ্যে ‘আগুনের পরশমণি’র জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।
Related News
এমসি কলেজে ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি সোসাইটি’র যাত্রা শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান মুরারি চাঁদ কলেজে (এমসি কলেজ) আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতেRead More
নায়ক সালমান শাহর ৩০তম মৃত্যুবার্ষিকী আজ
বিনোদন ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে আলোচিত ও জনপ্রিয় নায়কদের একজন সালমান শাহ। অল্প সময়েরRead More



Comments are Closed