সুনামগঞ্জ আদালতে আরিফ ও গৌছের বিরুদ্ধে পুন:তদন্তের অভিযোগপত্র গৃহীত
সুনামগঞ্জ প্রতিনিধি : ২০০৪ সালে দিরাইয়ে সুরঞ্জিত সেনগুপ্তের জনসভায় গ্রেনেড বিস্ফোরণ মামলায় সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ও হবিগঞ্জ পৌর মেয়র জিকে গৌছের বিরুদ্ধে পুন:তদন্তের অভিযোগপত্র গ্রহণ করেছেন আদালত।
বুধবার সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ মো. মুজিবুর রহমান এ মামলার পুন:তদন্তের অভিযোগপত্র গ্রহণ করে মামলাটি আমলে নিয়েছেন। এ মামলায় ওইদিন আরিফুল হক চৌধুরী ও জিকে গৌছ সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে হাজিরা দেন। পরে একই দিনের বিষ্ফোরণে যুবলীগ কর্মী আব্দুল ওয়াহিদ হত্যা মামলায় আমলগ্রহনকারী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত (দিরাই) আব্দুল্লাহ মোহাম্মদ সালেহ’র আদালতে হাজিরা দেন তারা। এ মামলা দু’টিতে ওই দুই মেয়র উচ্চ আদালতের জামিনে রয়েছেন।
আসামি পক্ষে মামলা পরিচালনা করেন, সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট ফজলুল হক আছপিয়া, অ্যাডভোকেট মল্লিক মঈন উদ্দিন সোহেল, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল হক, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শেরে নূর আলী, অ্যাডভোকেট মোশাহিদ আলী, অ্যাডভোকেট আব্দুল জলিল, অ্যাডভোকেট কামালা হোসেন প্রমুখ। রাষ্ট্র পক্ষে মামলা পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর (পিপি)অ্যাডভোকেট খায়রুল কবির রুমেন, এপিপি সৈয়দ জিয়াউল ইসলাম, এপিপি নজরুল ইসলাম শেফু প্রমুখ।
গত ২৩ জানুয়ারি এ দু’টি মামলায় সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে এবং আমলগ্রহণকারি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত(দিরাই জোন) আব্দুল্লাহ মোহাম্মদ সালেহ’র আদালতে হাজিরা দেন তারা।
এর আগে ২৭ নভেম্বর সুনামগঞ্জ আমল গ্রহণকারি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত(দিরাই জোন) এ হাজির হয়ে জামিনের প্রার্থনা জানালে আদালত তাদের জামিন নামঞ্জুর করেন।
উল্লেখ্য, গত বছরের ২০ জুলাই সিআইডির তদন্তকারী কর্মকর্তা এএসপি বসু দত্ত চাকমা একই আদালতে আরিফুল হক ও জি কে, গৌছকে দিরাইয়ে সুরঞ্জিত সেনের সমাবেশে বিষ্ফোরণ মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন।
সুনামগঞ্জ কোর্ট পুলিশ সূত্র জানায়, সিআইডি’র আবেদনের প্রেক্ষিতে আরিফুল হক ও জি কে গৌছকে এ মামলায় আসামি করা হয়। সূত্র আরো জানায়, আবেদনে বসু দত্ত চাকমা উল্লেখ করেন, ২০০৪ সালের ২১ জুন দিরাইয়ে সুরঞ্জিত সেনগুপ্তের জনসভায় বিষ্ফোরনের ঘটনায় প্রকম্পিত হয়ে উঠেছিল হাওরের এ জনপদ। সে সময় অল্পের জন্য সুরঞ্জিত সেনগুপ্ত প্রাণে বেঁচে গেলেও নিহত হন যুবলীগ কর্মী ওয়াহিদ মিয়া। আহত হন অর্ধশত নেতাকর্মী। বিষ্ফোরণের ঘটনায় আরিফুল হক ও জিকে গৌছ জড়িত ছিলেন উল্লেখ করে তাদেরকে ওই মামলায় (নম্বর ৪৭/২০০৪) গ্রেপ্তার দেখানোর জন্য আদালতে আবেদন করা হয়।
Related News
অনলাইনে গুজব-মিথ্যা তথ্য, ব্যবস্থা নিতে বিটিআরসিকে নির্দেশ
বৈশাখী নিউজ ডেস্ক: অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল এবং সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্যRead More
মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদকRead More



Comments are Closed