Main Menu

ওসমানীনগরে মোটরসাইকেল দূর্ঘটনায় তরুণের মৃত্যু

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের ওসমানীনগর উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় এক তরুণের মৃত্যু হয়েছে। তার নাম সাদেক আহমদ (২০)। সে ওসমানীনগরের তাজপুর ইউনিয়নের দশহাল গ্রামের আব্দুল কাদিরের ছেলে ও ওসমানীনগর উপজেলা ছাত্রলীগের কর্মী।
মঙ্গলবার বিকালে গুরুতর আহতাবস্থায় তাকে সিলেট নগরীর ওয়েসিস হাসপাতালে ভর্তি করা হয়। কয়েকঘন্টা লাইফসাপোর্টে রাখার পর রাত ১১টার দিকে তার মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে- মঙ্গলবার বিকালে গোয়ালাবাজারের গয়নাঘাট নামক স্থানে সিএনজি অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে মোটরসাইকেল আরোহী সাদেক গুরুতর আহত হন। পরে রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বুধবার সকাল ১১টায় দশহাল ইদগাহ মাঠে নামাজে জানাজা শেষে গ্রামের পঞ্চায়েত কবরস্থানে সাদেকের দাফন সম্পন্ন হয়।
ওসমানীনগরের দশহাল গ্রামের বাসিন্দা স্বেচ্ছাসেবকলীগ নেতা অরুনোদয় পাল ঝলক তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। সাদেকের মৃত্যুর সংবাদে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এর আগে গত বুধবার ওসমানীনগরের সিলেট-ঢাকা মহাসড়কের ইলাশপুর তালতলা নামক স্থানে বাসচাপায় মটরসাইকেল আরোহী কলেজ ছাত্র আব্দুর রকিব তারেকের (২২) মর্মান্তিক মৃত্যু হয়। সে পার্শ্ববর্তি বিশ্বনাথ উপজেলার দেওকলস ইউনিয়নের কামিলনগর (অলুপাড়া) গ্রামের হাজী ইসমাইল আলীর ছেলে। তারেক ওসমানীনগর উপজেলার তাজপুর ডিগ্রী কলেজের বিএসএস ২য় বর্ষের ছাত্র ছিল।
জানা যায়, এদিন সকাল পৌনে বারটায় তাজপুরবাজার থেকে গোয়ালাবাজার যাওয়ার পথে সিলেটগামী একটি বাস (নং সিলেট–জ-১১-০৬১৮) বিপরীতগামী একটি মোটরসাইকেলকে (সিলেট হ-১৪- ৩৩৩৬) চাপা দিলে মোটরসাইকেল আরোহী তারেক গুরুতর আহত হন। তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘাতক বাসটি আটক করা হলেও চালক পালিয়ে যায়। শেরপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Share





Related News

Comments are Closed