সিলেটে বত্রিশ বছর পর ভূমি ফিরে পেলেন প্রকৃত মালিকরা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর দক্ষিণ কাজলশাহ এলাকায় বেদখল হওয়া ২৩০ ডেসিমেল ভূমি উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার সিলেট কালেক্টরেটের নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউল ইসলাম চৌধুরীর নেতৃত্বে অভিযান চালিয়ে এ জমির দখল প্রকৃত মালিককে বুঝিয়ে দেয়া হয়।
সূত্র জানায়, দক্ষিণ কাজলশাহ এলাকার এলাকার মরহুম হাজী আব্দুল বারীর পুত্র আব্দুর রহমান, তার অপর ভাই ও ৫ বোনের ২৩০ ডেসিমিল ভূ-সম্পত্তি তাদের সৎ ভাই আব্দুর রউফ লাল মিয়া প্রায় ৩২ বছর থেকে ভোগ দখল করে আসছেন। এ ব্যাপারে আদালতে মামলা দায়ের করেন আব্দুর রহমান। দীর্ঘদিন মামলা চলার পর সম্প্রতি আদালতের রায় তাদের পক্ষে যাওয়ায় সেখানে বসবাসরতদের সেখান থেকে সরে যাবার নোটিশ দিলেও তারা তা অমান্য করেন। আদালতের নির্দেশনা অনুযায়ী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান চালিয়ে মঙ্গলবার তাদের সম্পত্তি উদ্ধার করে দেওয়া হয়েছে।
ম্যাজিস্ট্রেট জিয়াউল ইসলাম চৌধুরী জানান, এ সম্পত্তি উদ্ধারের বিষয়ে যুগ্ম জেলা জজ আদালতের একটি রায় ছিল। এ রায়ের প্রেক্ষিতে মঙ্গলবার ওই ভূমিতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে দখলদাররা নিজেরাই তাদের স্থাপনা নিয়ে যায়। এরপর ভূমির মালিকানা প্রকৃত মালিককে বুঝিয়ে দেয়া হয়। অভিযানে কোতয়ালী থানার ৪০ জন পুলিশ ফোর্সও উপস্থিত ছিলেন।
Related News
দক্ষিণ সুরমায় ছুরিকাঘাতে বৃদ্ধকে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমায় ছুরিকাঘাতে নূর ইসলাম (৫৫) নামে এক বৃদ্ধকে হত্যা করাRead More
ব্যবসায়ীদের অস্তিত্ব রক্ষায় সিলেটে বাণিজ্য মেলা বন্ধের দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: বর্তমান অর্থনৈতিক সংকট, তীব্র বিদ্যুৎ বিভ্রাট (লোডশেডিং) ও ব্যবসায়িক মন্দার মধ্যে সিলেটেRead More



Comments are Closed